বিনোদন

করোনা উপেক্ষা করে ‘বাঘি থ্রি’ দেখছে দর্শক!

অ্যাকশন দৃশ্যে এক যুবক শত্রুদের বিরুদ্ধে লড়াই করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন যুবক অর্ধনগ্ন, শক্তিশালী শরীরের সাথে, একটি অ্যাকশন দৃশ্যে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনা ভাইরাস আতঙ্কে যেখানে বিশ্বজুড়ে সিনেমা হল বন্ধের খবর আসছে, সেখানে ‘বাঘি থ্রি’ দেখতে নাকি ভারতের সিনেমা হল রীতিমত হাউসফুল!

আর এমন কথার সত্যতা পাওয়া যাবে টাইগার শ্রফ অভিনীত বহুল আলোচিত ‘বাঘি থ্রি’র বক্স অফিসের দিকে তাকালে! বাজেটের তুলনায় শুরুর দিনের আয় তেমন ভালো না হলেও মুক্তির মাত্র তিন দিনে ছবিটির আয় সবাইকে চমকে দিয়েছে!

বলিউড মুভি রিভিউজের তথ্য মতে, ১০০ কোটি রুপি বাজেটের ‘বাঘি থ্রি’ ছবিটি মুক্তির তিন দিনে এখন পর্যন্ত আয় করেছে ৫৩ কোটি রুপি! যা চলতি বছর মুক্তি প্রাপ্ত প্রথম সপ্তাহে সবচেয়ে বেশি আয় কৃত অজয় দেবগণের ‘তানাজি: দ্য আনসাং ওয়ারিয়ার’-এর পরেই অবস্থান করছে।

ধারণা করা হয়েছিল, মুক্তির দিনেই অনলাইনে ‘বাঘি থ্রি’ ফাঁস এবং ভারতে করোনা ভাইরাস আতঙ্কের কারণে ছবিটির আয়ে প্রভাব পরতে পারে। তবে এখন পর্যন্ত এমন শঙ্কা উড়িয়ে দিলো ভারতীয় দর্শক! রবিবার বেশির ভাগ প্রেক্ষাগৃহই ছিলো হাউসফুল! এদিন ছবিটি আয় করে ২০ কোটি রুপি!

১০০ কোটি রুপি বাজেটের ‘বাঘি থ্রি’ ছবিটি সারা বিশ্ব জুড়ে মুক্তি পেয়েছে প্রায় সাড়ে ৫ হাজার প্রেক্ষাগৃহে! এরমধ্যে শুধুমাত্র ভারতেই ৪৪০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে!

টাইগার ছাড়াও ‘বাঘি থ্রি’তে অভিনয় করেছেন শ্রদ্ধা কাপুর, রীতেশ দেশমুখসহ আরো অনেকেই। তবে সবচেয়ে মজার বিষয় হলো ‘বাঘি থ্রি’র মাধ্যমে প্রথমবারের মত একসাথে পর্দায় দেখা গেছে বাবা জ্যাকি শ্রফের সাথে টাইগারকে! যেখানে বাবা-ছেলের চরিত্রে অভিনয় করছেন তারা।

ছবিটির শুটিং হয়েছে ইরান ও সিরিয়ার বেশ কিছু অংশে। ‘বাঘি থ্রি’ ছবিটির পরিচালনা করেছেন আহমেদ খান এবং প্রযোজনায় রয়েছেন সাজিদ নাদিয়াদওয়ালা।

বিষয়:করোনা ভাইরাস টাইগার শ্রফ বক্স অফিস বাঘি-থ্রি রীতেশ দেশমুখ শ্রদ্ধা কাপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…