করোনা আক্রান্ত ভোলার জেলা জজ বিমান বাহিনীর হেলিকপ্টারে ঢাকায়

স্বাস্থ্যকর্মী একটি পরীক্ষার টেস্ট কিট দেখাচ্ছেন, যেখানে COVID-19 এর জন্য পরীক্ষা চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারে করোনায় আক্রান্ত ভোলা জেলার জজ ড. এ বি এম মাহমুদুল হককে ঢাকায় আনা হয়েছে।
রোববার রাত ৮টা ৩৯ মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এমআই-১৭১এসএইচ হেলিকপ্টারে করে তাকে ঢাকায় আনা হয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক নূর ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উন্নত চিকিৎসার জন্য ড. এ বি এম মাহমুদুল হককে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল (আয়েশা মেমোরিয়াল) নেওয়া হয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






