চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের ফ্রি অনলাইন কোর্স

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৯ অপরাহ্ণ ২৬, মার্চ ২০২০
- সেমি লিড, স্বাস্থ্য
A A

করোনা ভাইরাস সারাবিশ্বে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশেও করোনায় আক্রান্ত হয়ে আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে। করোনা যেহেতু সম্পূর্ণ নতুন একটি আপদ, সেজন্য এর চিকিৎসা ও সতর্কতা বিষয়ে বিনামূল্যে অনলাইন কোর্স চালু করেছে।

এটুআই ও আইসিটি ডিভিশনের মুক্তপাঠ ওয়েবসাইটে সেই কোর্স পরিচালিত হচ্ছে।

মুক্তপাঠের ওই কোর্সের পরিচিতিতে বলা হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক চিকিৎসকদের জন্য আয়োজিত করোনাভাইরাস (কোভিড-১৯) সম্পর্কিত এই e-learning প্রশিক্ষণে। চীনের উহান শহর থেকে শুরু হয়ে বর্তমানে সারা বিশ্বে বৈশ্বিক মহামারী (Pandemic) হিসেবে ছড়িয়ে পড়া কোভিড-১৯ সম্পর্কে সচেতনতা বার্তা চিকিৎসকদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে আমরা এই প্রশিক্ষণটি আয়োজন করেছি। আমরা প্রশিক্ষণটি এরুপ ভাবে প্রস্তুত করেছি যেখানে একজন প্রশিক্ষণার্থী তার সুবিধামত সময়ে কম্পিউটার বা মোবাইল দিয়ে ইন্টারনেটে সংযুক্ত হয়ে প্রতিদিন ১-২ ঘন্টা সময় ব্যয় করেই কোর্সটি সম্পন্ন করতে পারবেন।

প্রশিক্ষণটিতে মোট ৭টি মডিউল রয়েছে, এরমধ্যে ৫টি মডিউল ইতোমধ্যে উন্মুক্ত করা হয়েছে। প্রত্যেক মডিউলে এক বা একাধিক অডিও-ভিজুয়াল লেকচার রয়েছে। সেই সাথে প্রত্যেক মডিউলে শেষে আছে একটি করে কুইজ, যেখানে শতকরা ৮০ ভাগের নিচে নম্বর পেলে পরবর্তি মডিউলে যাওয়া ও কোর্সটি সম্পন্ন করার সুযোগ থাকছে। কোর্সটি সফলভাবে সম্পন্ন করলে একটি সার্টিফিকেট পাওয়া যাচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ বিষয়ক হটলাইন সিস্টেমে যেসকল চিকিৎসক সেচ্ছাসেবী হিসেবে চিকিৎসা পরামর্শ ও সেবা দেবেন তাদের জন্য কোর্সটি বাধ্যতামূলক।

অনলাইন কোর্সটির সকল তথ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন (CDC)-যুক্তরাষ্ট্র, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (IEDCR), রোগ নিয়ন্ত্রণ বিভাগ (সিডিসি)-স্বাস্থ্য অধিদপ্তর ও সমন্বিত কন্ট্রোল রুম কোভিড-১৯-স্বাস্থ্য অধিদপ্ততর থেকে প্রাপ্ত ও অনুমোদিত বলে জানানো হয়েছে মুক্তপাঠে ।

Reneta

কোর্সটির ঠিকানা: http://www.muktopaath.gov.bd/course-details/236 ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনা ভাইরাস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT