চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনায় একদিনে আবারও ৪০ পেরোল মৃত্যু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০০ অপরাহ্ণ ১০, ফেব্রুয়ারি ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A

দেশে কোভিড-১৯ সংক্রমণের ৭০৫তম দিনে শেষ ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৭৪৪ জন। গতকাল মৃত্যুর সংখ্যা ছিল ৩৩।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. জাকির হোসেন খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ৮টা পর্যন্ত নতুন করে শনাক্ত হয়েছে ৭ হাজার ২৬৪ জন । শনাক্তের হার ১৬ দশমিক ৯৫ শতাংশ। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হয়েছে ১৮ লাখ ৯৪ হাজার ৫৩৫ জন।

এর আগে গত ৯ ডিসেম্বর দ্বিতীয়বারের মত এবং গত ২০ নভেম্বর দেশে প্রথমবারের মতো করোনায় মৃত্যুহীন দিন দেখে বাংলাদেশ। গত ৫ আগস্ট দেশে সর্বোচ্চ ২৬৪ জন রোগী মারা যায়। গত ২৮ জুলাই সর্বোচ্চ শনাক্ত হয় ১৬ হাজার ২৩০ জন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‍বৃহস্পতি সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) ৪২ হাজার ৮৬৭টি পরীক্ষায় ৭ হাজার ২৬৪ জন এই ভাইরাসে শনাক্ত হয়েছেন।

সরকারি ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ৮৭ লাখ ৩৭২টি নমুনা পরীক্ষা করা হয়েছে, বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪১ লাখ ৯৭ হাজার ৬৮২ টি নমুনা। অর্থাৎ মোট পরীক্ষা করা হয়েছে এক কোটি ২৮ লাখ ৯৮ হাজার ৯ টি নমুনা। এর মধ্যে শনাক্ত হয়েছেন ১৮ লাখ ৯৪ হাজার ৫৩৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ৮১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত ৪১ জনের মধ্যে ২৭ জন পুরুষ ও ১৪ জন নারী। তাদের হাসপাতালে (সরকারি ৩৬, বেসরকারি ৫ জন ) জনের মৃত্যু হয়েছে। মৃতের মোট সংখ্যা ২৮ হাজার ৭৪৪ জন। মোট শনাক্ত বিবেচনায় মৃত্যুহার ১ দশমিক ৫২ শতাংশ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসকোভিড-১৯
শেয়ারTweetPin

সর্বশেষ

৯০ মিনিট খেলার অবস্থায় আছেন নেইমার

জুলাই ৪, ২০২৬

প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী

জুলাই ৪, ২০২৬

কক্সবাজারে হাম: ৩ রোহিঙ্গা শিশুসহ ২০ জনের মৃত্যু

জুলাই ৪, ২০২৬

শ্রীমঙ্গল ব্যান্ড অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য ব্যান্ড উৎসব

জুলাই ৪, ২০২৬

‘বুঝতে হবে এটাই আর্জেন্টিনা’

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT