চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনায় স্পেনের রাজকন্যার মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৯ অপরাহ্ণ ২৯, মার্চ ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

করোনা ভাইরাস ছোবল দিলো স্পেনের রাজপরিবারে। প্রাণঘাতী ভাইরাস কেড়ে নিলো স্পেনের রাজকন্যা মারিয়া টেরেসার জীবন।

বিশ্বে তিনিই প্রথম কোনো রাজপরিবারের সদস্য, করোনায় আক্রান্ত হয়ে যার মৃত্যু হলো।

শুক্রবার তার মৃত্যু হয় বলে ভাই প্রিন্স সিক্সতো এনরিকে ডি বারবন, ডিউক অব আরানজুয়েজ নিজের ফেসবুকে জানান।

তিনি বলেন, মারিয়া টেরেসার শরীরে কোভিড ১৯ ভাইরাস ধরে পড়েছিলো। এই অবস্থায় শুক্রবার তার মৃত্যু হয়। মাদ্রিদে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

মৃত্যুকালে মারিয়া টেরেসার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি ছিলেন বারবন-পার্মা রাজপরিবারের সদস্য। তার জন্ম ১৯৩৩ সালে ফ্রান্সের প্যারিসে। জীবনের বেশিরভাগ সমই তিনি মাদ্রিদে কাটিয়েছেন। স্পেনের রাজনৈতিক আন্দোলন বিষয়ে এক সময় অনেক লেখালেখি করেছেন তিনি।

Reneta

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস স্পেনে মারাত্মক আঘাত হানছে। স্পেনের অবস্থা এই মুহূর্তে ভয়াবহ। দেশটিতে ইতোমধ্যে করোনার বলি হয়েছেন ৬ হাজার ৫২৮ জন। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৭৮ হাজার।

করোনার আঘাতে ভেঙে পড়েছে স্পেনের স্বাস্থ্য ব্যবস্থা। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, সুরক্ষা ও সতর্কতা সত্ত্বেও করোনা ঢুকে পড়ে রাজবাড়ির অন্দরে।

স্পেনের পাশাপাশি ব্রিটিশ রাজপরিবারেও করোনা থাবা দিয়েছে। মরণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রিন্স চার্লসও। তিনি বর্তমানে সেলফ আইসোলেশেন আছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনা ভাইরাসরাজকন্যারাজপরিবারস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই চেতনায় গণতন্ত্র সুসংহত করার অঙ্গীকার

জুলাই ১৬, ২০২৬

লবন কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ শ্রমিক

জুলাই ১৬, ২০২৬
প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হ্যান্ডকাফ ও হ্যান্ডসেকার দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি

জুলাই ১৬, ২০২৬

শুক্রবার যেসব প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘মাস্তুল’

জুলাই ১৬, ২০২৬

এবার ঘরে বসে দেখা যাবে শাকিবের ‘রকস্টার’!

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT