চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনায় সৌদিতে পাঁচ বাংলাদেশি চিকিৎসকের মৃত্যু

রুমী সাঈদ রুমী সাঈদ
৪:০৫ অপরাহ্ণ ২২, জুন ২০২০
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A

কোভিড-১৯ এর উপসর্গ নিয়ে সৌদি আরবে এ পর্যন্ত পাঁচ বাংলাদেশি চিকিৎসক মৃত্যুবরণ করেছেন। মৃত চিকিৎসকরা হলেন- ডা. রনক মোহাম্মদ শফি উল্লাহ্ , ডা. গোলাম মোস্তফা,ডা. মো. আনোয়ার উল হাসান,ডা. আবদুর রহিম ও ডা. আফাফ হোসাইন। ডা. মো. আনোয়ার উল হাসান।

বাংলাদেশী চিকিৎসকদের অকাল মৃত্যুতে শোক জানিয়ে তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ ও জেদ্দার কনসাল জেনারেল ফয়সাল আহমেদ।

ডা. গোলাম মোস্তফা সৌদি স্বাস্থ্য মন্ত্রনালয়ের অধীনে মদিনা আল আল মনোয়ারায় কর্মরত ছিলেন। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন, তার বাড়ি চট্টগ্রাম জেলার বোয়াল খালী উপজেলায়। ডা. মো. আনোয়ার উল হাসান ও ডা. আ.রহিম বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায়। আর ডা. মোহাম্মদ আফাক হোসেইনের বাড়ি যশোর জেলার বাঘাপাড়া।

ডা. মোহাম্মদ আফাক হোসেইন, তিনি ঝিনাইদহ ক্যাডেট কলেজের ছাত্র ছিলেন। ডা. রনক মোহাম্মদ শফি উল্লাহ্ সৌদি স্বাস্থ্য মন্ত্রনালয়ের অধীনে কিং সালমান হাসপাতালে রাজধানী রিয়াদে কর্মরত ছিলেন। তার বাড়ি বি বাড়ীয়া জেলার কসবা উপজেলায়। তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজে চিকিৎসা বিদ্যায় পড়াশুনা করেন।

রিয়াদ দূতাবাসের ইকনোমিক মিনিস্টারর ও ডক্টরস পুলের তত্ত্বাবধানকারী ড. আবুল হাসান দূতাবাস ও কনস্যুলেট এর পক্ষে মরহুমদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। করোনাভাইরাসের এ মহা দুর্যোগে সৌদি আরবে কর্তব্য পালনরত নিহত পাঁচ ডাক্তারের পরিবারকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিশেষ সহায়তার দাবী জানিয়েছে সৌদি আরবে কর্তব্যরত একাধিক ডাক্তারসহ বিভিন্ন সংগঠন।

ট্যাগ: করোনাসৌদিতে
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাকালে খুলনার বেকার নির্মাণ শ্রমিকরা পাচ্ছে না ত্রাণ

পরবর্তী

চীনে ভ্যাকসিন আবিষ্কার হলে আগে পাবে বাংলাদেশ: স্বাস্থ্যমন্ত্রী

পরবর্তী

চীনে ভ্যাকসিন আবিষ্কার হলে আগে পাবে বাংলাদেশ: স্বাস্থ্যমন্ত্রী

মুক্তিযোদ্ধা বদিউজ্জামান টুনু বীর প্রতীক মারা গেছেন

সর্বশেষ

‘কারাগারে বাবাকে হত্যার চেষ্টা চলছে’, বিস্ফোরক ইমরানের দুই ছেলে, সাক্ষাৎকারে ক্ষিপ্ত পিসিবি

আগস্ট ২৮, ২০২৬

পারেদেস-মোলিনাদের জন্য স্বস্তির খবর, যেভাবে ‘কাটবে’ নিষেধাজ্ঞা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT