চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনায় শিল্পী বর্ণ’র অকাল প্রয়াণ, সংগীতাঙ্গনে শোক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৫ পূর্বাহ্ণ ১৮, জুলাই ২০২১
বিনোদন
A A

করোনায় আক্রান্ত হয়ে দেশে প্রতিদিনই বাড়ছে মৃত্যু সংখ্যা। সাধারণ মানুষের পাশাপাশি ভয়ঙ্কর এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন সংস্কৃতি অঙ্গনের বহু গুণী ও প্রতিভাবান মানুষেরা। যে তালিকায় যুক্ত হলেন সংগীতের তরুণ তুর্কি বর্ণ চক্রবর্তী।

শনিবার (১৭ জুলাই) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মাত্র ৩৫ বছর বয়সে এই সংগীত পরিচালক, গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জানা যায়, মৃত্যুর আগে বর্ণ ৭ দিন ধরে হাসপাতালটির লাইফ সাপোর্টে ছিলেন।

Banglabid

তার মৃত্যুতে দেশের সংগীতাঙ্গনে শোকের ছায়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্ণ’কে নিয়ে স্মৃতিচারণ করছেন কেউ কেউ।

জনপ্রিয় শিল্পী ফাহমিদা নবী ফেসবুকে লেখেন, বর্ণ চক্রবর্তী নাই… প্রিয় বর্ণ নাই। আমাদের ছেড়ে চলেই গেলো, রাত ১০টা ৪১ মিনিটে।

এর আগে এদিন সন্ধ্যায় বর্ণ’র জন্য দোয়া চেয়ে ফাহমিদা নবী লেখেন, আমি জানি না কভ বলবো, ভাববো। কী বা বোঝার আছে! বর্ণের জন্য সবাই দোয়া করো। ভেবেছিলাম লাইফ সাপোর্টে থাকলেও একটু ভালোর দিকে যাচ্ছে কিন্তু জয় শাহরিয়ার জানালো আরেকটা ইন্জেকশন দিবে। যদি কিছুটা সিচুয়েশন ঠিক হয় সে আশায়। তবে কিছু বলা যাচ্ছে না। যদি ফেরা হয় তবে ফিরবে… বাকিটা জানিনা! দয়া করে সবাই দোয়া করো বর্ণের জন্য।

Reneta

পান্থ কানাই লিখেন, বিধাতা ভালো জানেন… তুমি ভালো থেকো বর্ণ , শান্তিতে থাকো।

শিল্পী, গীতিকার জয় শাহরিয়ার লিখেন, আমি আমার ভাইকে হারালাম। বর্ণ চক্রবর্তী আর নেই, তার আত্মার শান্তি কামনায় দোয়া করো।

স্বনামধন্য গিটারিস্ট ও ব্যান্ড ‘চিরকুট’ এর সদস্য ইমন চৌধুরী লেখেন, “বর্ণ চক্রবর্তী অসাধারণ মিউজিশিয়ান, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে ফিল্ম এন্ড মিডিয়া ডিপার্টমেন্টে একসাথে পড়তাম আমরা, তার বাইকে চড়ে প্রতিদিন ভার্সিটিতে যেতাম-পুরো শহর জুড়ে দিনরাত চলত ঘোরাঘুরি, কত সুন্দর সময় কাটিয়েছিলাম একসাথে, তার মত অসাধারণ ভালো একজন মানুষকে বন্ধু হিসেবে পাওয়া সত্যিই পরম সৌভাগ্যের, ভাবতেই অবাক লাগছে সে নাই… ভালোবাসি বন্ধু তোমাকে অনেক…।”

বর্ণ’র গাওয়া একটি গান শেয়ার করে শিল্পী শফিক তুহীন লেখেন, “আমাদের প্রিয় ভাই শিল্পী বর্ণ চক্রবর্তী পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন। তার আত্মার শান্তি কামনা করছি।

শিল্পী বেলাল খান লিখেন, বর্ণ ভাই আপনি নাই এটা কিছুতেই বিশ্বাস হচ্ছে না। আপনার সাথে কাজ করতে গিয়ে দেখেছি আপনি কতটা ভালো মনের মানুষ। একদিন আমরা সবাই চলে যাবো এটা সত্য, আপনার যাওয়া টা খুবই অসময়ে। আপনার আত্মার শান্তি কামনা করছি। আল্লাহ আপনার পরিবারকে শোক সইবার তৌফিক দান করুন।

শিল্পী সাহস মোস্তাফিজ লিখেন, পত্রিকায় কাজ করি। লাশের খবর দেখি নিয়মিত। খবর লিখিও। আজ বিকেলেও করোনায় লাশের গুজব নিয়ে রিপোর্ট লিখলাম। প্রতিদিন মৃত্যুর খবর আসে… ১২০…২২০…২২৬… স্পর্শ করে না আজকাল। স্রেফ সংখ্যা মনে হয়। বর্ণ ভাই মরে গিয়ে মনে করিয়ে দিলেন, ওগুলো স্রেফ একটা নম্বর না… একটা করে প্রাণ.. একটা করে পরিবারের সব শেষ হওয়ার শুরু…।

গীতিকার সোমেশ্বর ওলি লিখেন, তোমার কেমন সহজ প্রস্থান!/ কোথাও থামেনি কোনো গান/ বিষাদ-আঙুলে মাখামাখি তার/ডি কর্ডে বাজছে গিটার—
বর্ণ চক্রবর্তীর জন্য শোকগাথা। ওপারে ভালো থাকবেন, দাদা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাগানফাহমিদা নবীবর্ণ চক্রবর্তীসংগীত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কান ২০২১: যারা হাসলেন শেষ হাসি

পরবর্তী

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দীর্ঘ যানজট

পরবর্তী

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দীর্ঘ যানজট

ঠিকানা বদলে এসি মিলানে জিরুদ

সর্বশেষ

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT