বাংলাদেশ

‘করোনায় মোকাবেলায় সফলতা, গত ১ বছরের অন্যতম অর্জন’

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

একজন বৃদ্ধ ব্যক্তি হাসপাতালে ভর্তি, তার পাশে চিকিৎসক ও নার্সরা ফুল দিয়ে শুভকামনা জানাচ্ছেন, সবাই মাস্ক পরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবেলায় সফলতাকে গত ১ বছরের অন্যতম অর্জন বলে বর্ণনা করেছেন করোনা বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি ও বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ শহীদুল্লাহ।

তিনি বলেছেন: করোনা মহামারিতে এদেশে অনেক হাসপাতালে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ, রোগীদের চিকিৎসা ও রোগ ব্যবস্থপনা ম্যানেজমেন্ট গড়ে উঠা এবং সংক্রমণের হার এখন ৫ শতাংশের মধ্যে রাখা এদেশে করোনা মহামারির গত এক বছরে অন্যতম অর্জন।

সোমবার রাজধানীতে করোনার এক বছরে বাংলাদেশ সাফল্য ও চ্যালেঞ্জ শীর্ষক এক আলোচনায় এসব কথা জানান।

একই অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্য ও করোনা বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সদস্য অধ্যাপ ডা. নজরুল ইসলাম বলেছেন: আগামী দিনে করোনার সংক্রমণ বাড়বে।

তবে এটি নিয়ে শঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেছেন, এ সময়ের মধ্যে দেশে মানুষের মধ্যে করোনার এন্টিবডিও তৈরি হয়ে যাবে। তাই সংক্রমণ বাড়লেও আতঙ্কিত হবার কিছু নাই।

আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বিষয়:করোনাভাইরাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…