চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা পরিস্থিতি খারাপ হচ্ছে জার্মানি-রাশিয়ায়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১০ অপরাহ্ণ ১২, নভেম্বর ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

করোনাভাইরাসে (কোভিড-১৯) একদিনে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু দেখলো জার্মানি-রাশিয়া। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ জার্মানিতে ৫০ হাজার ৩শ’ ৭৭ জন নতুন করে সংক্রমিত এবং রাশিয়াতে ১২৩৭ জন মারা গেছেন।

সংক্রমণের দিক থেকে একদিনে চতুর্থ অবস্থানে রাশিয়া। সর্বোচ্চ সংক্রমণের জার্মানি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের পর চতুর্থ সর্বোচ্চ সংক্রমণ ঘটেছে দেশটিতে। সংক্রমণে সর্বোচ্চ অবস্থান হলেও মৃতের বিবেচনায় কিছুটা অবস্থা ভালো জার্মানির। দেশটিতে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ২২৩ জন।

গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৪ লাখ ৯৬ হাজার ৩৯৫ জন এবং মারা গেছেন ৬ হাজার ৫শ’ ৭৫ জন। গতকাল শুক্রবার করোনায় মারা গিয়েছিলেন ৮ হাজার ৩৫০ জন আর সংক্রমিত হয়েছিলেন ৫ লাখ ৫৩ হাজার ১৩৮ জন।

শুরু থেকে এখন পর্যন্ত মারা গেছেন ৫০ লাখ ৮৮ হাজার ৩৫৮জন এবং সংক্রমিত হয়েছেন ২৫ কোটি ২১ লাখ ২৪ হাজার ৫৪৯ জন।

করোনায় এখন পর্যন্ত সর্বচ্চ বিপর্যস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে সংক্রমিত হয়েছে ৪ কোটি ৭৬ লাখ ৯৩ হাজার ৫১৬ জন আর মারা গেছেন ৭ লাখ ৮০ হাজার ৭৭৫ জন। আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানটি ভারতের। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত ৩ কোটি ৪৪ লাখ ৪ হাজার ৬০ জন আর মারা গেছেন ৪ লাখ ৬২ হাজার ৫৮৪ জন।

সংক্রমণে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানটি ব্রাজিলের। দেশটিতে এখন পর্যন্ত করোনা পজিটিভ ২ কোটি ১৯ লাখ ২৬ হাজার ৫২৬ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ১০ হাজার ৩২৩জনের।

Reneta

আক্রান্তে চতুর্থ স্থানে যুক্তরাজ্যে এবং পঞ্চম স্থানে রাশিয়া। এরপরই তালিকায় রয়েছে তুরস্ক, ফ্রান্স, ইরান, আর্জেন্টিনা এবং স্পেন। সংক্রমণের দিক থেকে বাংলাদেশের অবস্থান ৩০-এ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসকোভিড-১৯
শেয়ারTweetPin

সর্বশেষ

পেনাল্টিতে এমবাপের গোল, প্যারাগুয়ের বিপক্ষে কষ্টার্জিত জয়ে কোয়ার্টারে ফ্রান্স

জুলাই ৫, ২০২৬

ওনাহির জোড়া গোল, কানাডাকে বিদায় করে কোয়ার্টারে মরক্কো

জুলাই ৫, ২০২৬

হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের প্রত্যয়

জুলাই ৪, ২০২৬

মেক্সিকোতে বিদ্বেষপূর্ণ অভ্যর্থনা পেয়েছে ইংল্যান্ড

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT