চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনায় প্রাণ গেলো আরও এক পুলিশ সদস্যের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৪ অপরাহ্ণ ০২, জুন ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

করোনাভাইরাসের সংক্রমণে প্রাণ হারিয়েছেন বাংলাদেশ পুলিশের আরও একজন সদস্য। তার নাম নিরোদ চন্দ্র মন্ডল (৫২)।

তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর বিভাগে পল্লবী জোনে স্টেনোগ্রাফার হিসেবে কর্মরত ছিলেন।

করোনা পজেটিভ হওয়ায় কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হন। গতকাল দুপুরে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন নিরোদ।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (গণমাধ্যম) মো. সোহেল রানা জানান, নিরোদ চন্দ্র মন্ডল বাড়ি ফরিদপুর জেলায়। তিনি স্ত্রী, এক কন্যা ও এক পুত্র সন্তানসহ অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। পুলিশের ব্যবস্থাপনায় তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়। সেখানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।

বর্তমান করোনাকালে জনগণের সুরক্ষা নি‌শ্চিত কর‌তে গি‌য়ে এখন পর্যন্ত বাংলাদেশ পুলিশে কর্মরত ১৬ জন বীর সদস্য আ‌ত্মোৎসর্গ কর‌লেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, এখন পর্যন্ত দেশে মোট করোনাক্রান্ত হয়েছেন ৫২ হাজার ৪৪৫ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৭০৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ হাজার ১২০ জন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পুলিশ সদস্যের মৃত্যু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: বাংলালিংকে স্বাস্থ্যসেবায় ১৫ শতাংশ পর্যন্ত ছাড়

পরবর্তী

করোনাভাইরাস: ইনেসপ্টা হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স | পর্ব ১৬

পরবর্তী

করোনাভাইরাস: ইনেসপ্টা হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স | পর্ব ১৬

প্রতিবাদে থেমেছে খুলশীর পাহাড় কাটা

সর্বশেষ

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের সমাপনী মঞ্চ মাতাবেন টম ক্রুজ-শাকিরাসহ একঝাঁক তারকা

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT