বাংলাদেশ

করোনায় প্রথম আলো’র ব্যবস্থাপনা সম্পাদকের মায়ের মৃত্যু

বাংলাদেশের একজন বৃদ্ধা মহিলার ছবি, চোখে চশমা পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের একজন বৃদ্ধা মহিলার ছবি, তিনি চশমা পরেছেন এবং শান্তভাবে হাসছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

দৈনিক প্রথম আলো’র ব্যবস্থাপনা সম্পাদক ও কবি সাজ্জাদ শরিফের মা মিনা শহীদ করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

গত শুক্রবার অসুস্থ হয়ে পড়লে মিনা শহীদকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার কোভিড পজিটিভ ধরা পড়ে।

সাজ্জাদ শরিফ জানান: বুধবার রাতে চিকিৎসকেরা তার মাকে প্লাজমা থেরাপি দেওয়ার সিদ্ধান্ত নেন। এরপর ডোনার জোগাড় করে পুলিশ হাসপাতালে আজ বৃহস্পতিবার সকাল থেকে প্লাজমা দেওয়ার প্রক্রিয়া চলছিল। এরই মধ্যে তিনি মারা যান।

তিনি আরও বলেন, ‘কোভিড আক্রান্ত রোগীদের জন্য সরকারের নীতিমালা অনুযায়ী তার মায়ের দাফন হবে। হাসপাতাল থেকে সরকারের সংশ্লিষ্ট বিভাগে এ বিষয়ে যোগাযোগ করা হয়েছে।’

মিনা শহীদ দুই ছেলে এবং এক মেয়ে রেখে গেছেন। তার বড় ছেলে ফরিদ কবির বারডেমের পরিচালক (জনসংযোগ)। তিনিও একজন কবি।

২০১১ সালে তাদের বাবা মারা যান।

বিষয়:কবি সাজ্জাদ শরিফ করোনাভাইরাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…