চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনায় টাঙ্গাইল জেলা আ’লীগের সহ-সভাপতি শামীমের মৃত্যু

সোহেল তালুকদার সোহেল তালুকদার
২:০১ অপরাহ্ণ ২৫, জুন ২০২১
জনপদ, টাঙ্গাইল
A A

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল রাইফেলস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ রকিব শামীম মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার মৃত্যুর খবর টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম খান নিশ্চিত করেছেন।

জ্বর, কাঁশি, শরীর ব্যথা অনুভব হলে গত ১৮ জুন তিনি করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দেন। গত ২০ জুন রিপোর্টে জানতে পারেন তিনি করোনাভাইরাসে আক্রান্ত। ২২ জুন তিনি ঢাকার একটি হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তিনি মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন যাবত তিনি কিডনি সমস্যায় ভুগছিলেন।

বিকেলে টাঙ্গাইল কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তার পরিবারে স্ত্রী, এক ছেলে, এক মেয়ে রয়েছে।

তার মৃত্যুতে টাঙ্গাইলের জেলা প্রশাসক ও রাইফেল ক্লাবের সভাপতি ড. মো. আতাউল গনি গভীর শোক প্রকাশ করে পরিবরের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় ৫৪১ জনের নমুনা পরীক্ষা করে ১২৬ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। জেলায় মোট আক্রান্তের সংখ্য ৬ হাজার ৮৪৫ জন ও মোট মৃত্যু ১০৬ জন।  টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাব উদ্দিন খান এসব তথ্য নিশ্চিত করেছে।

Reneta

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ করতে গত ২২ জুন থেকে সপ্তাহ ব্যাপি টাঙ্গাইল ও কালিহাতীর এলেঙ্গা পৌরসভা এলাকায় ও ২৫ জুন থেকে কালিহাতী পৌরসভা এলাকায় কঠোর লকডাউন চলছে। কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে প্রশাসন মাঠে কাজ করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসজেলা আওয়ামী লীগটাঙ্গাইলমৃত্যু
শেয়ারTweetPin

সর্বশেষ

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করে দেখা হচ্ছে: জয়সোয়াল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপের আনন্দে জমজমাট চ্যানেল আই, প্রতিদিনই থাকছেন বিশিষ্ট অতিথিরা

জুলাই ১৭, ২০২৬

মেজর মোজাফফর গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদে মিলতে পারে গুরুত্বপূর্ণ তথ্য

জুলাই ১৭, ২০২৬

বিশ্ব বাঘ দিবস উপলক্ষে শুরু হচ্ছে ‘প্যানটোনিক্স টাইগার রান ঢাকা-২০২৬’

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT