চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনায় গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৭ হাজার ৬০২ জন মানুষের মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০২ পূর্বাহ্ণ ১১, ডিসেম্বর ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

বিশ্বজুড়ে আবারও বেড়ে চলেছে করোনায় মৃত্যু ও সংক্রমণ। করোনাভাইরাসে সংক্রমিত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও ৭ হাজার ৬০২ জন মানুষ মৃত্যুবরণ করেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৬ লাখ ৮ হাজার ২৫৪ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে,  করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৩ লাখ ১১ হাজার ৪৮১ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৬ কোটি ৯৪ লাখ ২০ হাজার ৪১৭ জন। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ২৪ কোটি ২২ লাখ ৭১ হাজার ৫৬৯ জন।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ৬০২ জন। একদিনের হিসাবে রাশিয়ায় সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন। দেশটিতে নতুন করে মারা গেছেন এক হাজার ১৭৬ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৩২৬ জন এবং মারা গেছেন ১ হাজার ৫৭৪ জন। এখন পর্যন্ত মোট ৫ কোটি ৭ লাখ ৫ হাজার ২৫৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৮ লাখ ১৭ হাজার ৩২৬ জন মারা গেছেন।

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩০ হাজার ৮৭৩ জনের শরীরে। দেশটিতে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৯৯ লাখ ৫৬ হাজার ৬৭৯ জন আর মারা গেছেন দুই লাখ ৮৭ হাজার ১৮০ জন।

সংক্রমণের দিক দিয়ে দ্বিতীয় সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত দেশ ভারত আর বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু দেখেছে ব্রাজিল। এরপরই ক্ষতিগ্রস্তের তালিকায় যুক্তরাজ্য।

Reneta

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসকরোনায় মৃত্যু ও সংক্রমণবিশ্বে করোনা পরিস্থিতি
শেয়ারTweetPin

সর্বশেষ

দুপুরের মধ্যে ৮ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

জুলাই ১৬, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: সন্তানের ছবি হাতে মনকে সান্তনা দেন শহীদ আবু সাইদের মা-বাবা

জুলাই ১৬, ২০২৬

হিসাবের বেড়াজালে আষাঢ়- শ্রাবণ মাস

জুলাই ১৬, ২০২৬

কাতার সফর শেষে দেশে ফিরলেন স্পিকার

জুলাই ১৬, ২০২৬

আর্জেন্টিনার জয়ে সমর্থকদের বিজয়োল্লাস

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT