চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনায় কৃষি ঋণ বিতরণ অর্ধেকে নেমেছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৭ অপরাহ্ণ ২৮, জুন ২০২০
- সেমি লিড, অর্থনীতি
A A

করোনাভাইরাসের কারণে কৃষি ঋণ বিতরণ অর্ধেকে নেমে এসেছে। চলতি বছরের মার্চে কৃষিখাতে ৩ হাজার ৪৫৮ কোটি টাকা ঋণ বিতরণ করেছে ব্যাংকগুলো, যা আগের বছরের মার্চের তুলনায় প্রায় অর্ধেক। ওই সময় ঋণ বিতরণ হয়েছিল ৬ হাজার ২২২ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্টরা বলছেন, করোনার কারণে লকডাউন ঘোষণার পর ব্যাংকের বেশিরভাগ শাখাই বন্ধ হয়ে যায়। কিছু খোলা থাকলেও শুধু লেনদেন চলেছে সীমিত আকারে। এছাড়া ব্যাংক খোলা ছিল শুধু শহরাঞ্চলে। উপজেলা, ইউনিয়ন পর্যায়ের প্রায় সব শাখা বন্ধ ছিল। ফলে নতুন ফসল আবাদে ঋণের জন্য আবেদন করতে পারেননি কৃষক। ব্যাংকগুলোও তেমন কোনো উদ্যোগ নেয়নি। ফলে কৃষিঋণ বিতরণ কমেছে।

করোনার সংক্রমণ রোধে দেশব্যাপী সাধারণ ছুটি থাকলেও কৃষিখাত ছিল সচল। তাই সরকার কৃষিতে উৎপাদন বাড়াতে প্রয়োজনীয় সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে। এ খাতে স্বল্প সুদে ঋণ বিতরণ বাড়াতে আগামী ১ বছর সুদ ভর্তুকি দেবে সরকার। কৃষকরা ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত ৪ শতাংশ সুদে ঋণ পাবেন। আর ৫ শতাংশ সুদ ভর্তুকি হিসেবে ব্যাংকগুলোকে পরিশোধ করবে সরকার। কৃষিঋণের অন্তত ৬০ শতাংশ শস্য খাতে বিতরণ করতে হবে। কিন্তু সরকারের ঘোষণা অনুযায়ী কৃষি ঋণ বিতরণে এগিয়ে আসেনি ব্যাংকগুলো।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, চলতি বছরের মার্চে কৃষিখাতে ঋণ বিতরণ হয়েছে ৩ হাজার ৪৫৮ কোটি টাকা, যা আগের বছরের মার্চের তুলনায় প্রায় অর্ধেক। ওই সময় ঋণ বিতরণ হয়েছিল ৬ হাজার ২২২ কোটি টাকা। এর পরের মাস এপ্রিলে কৃষিঋণ বিতরণে ধস নেমে আসে। এপ্রিলে ঋণ বিতরণ হয়েছে মাত্র ৪৯৬ কোটি টাকা। অথচ আগের বছর একই সময় ঋণ বিতরণ হয়েছিল ২ হাজার ২৬১ কোটি টাকা। অর্থাৎ ঋণ বিতরণ প্রায় ৭৯ শতাংশ কমে গেছে।

তবে মে মাসে ঋণ বিতরণ বেড়ে দাঁড়ায় ১ হাজার ১৩২ কোটি টাকায়। যা তার আগের বছরের একই সময়ের তুলনায় ৩৭ শতাংশ কম। আগের বছরের মে মাসে ১ হাজার ৮১০ কোটি টাকা ঋণ বিতরণ করেছিল ব্যাংকগুলো। সব মিলে লকডাউনের ৩ মাসে কৃষিখাতে ব্যাংকগুলো ৫ হাজার ৮৬ কোটি টাকা ঋণ দিয়েছে। যা আগের বছরের একই সময়ে চেয়ে ৫০ দশমিক ৫৮ শতাংশ কম। আগের বছরের এই ৩ মাসে ঋণ বিতরণ হয়েছিল ১০ হাজার ২৯৩ কোটি টাকা।

Reneta

চলতি ২০১৯-২০ অর্থবছরে কৃষিখাতে ব্যাংকগুলোর ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা রয়েছে ২৪ হাজার ১২৪ কোটি টাকা। কিন্তু ১১ মাসে (জুলাই-মে) পর্যন্ত বিতরণ করেছে ১৮ হাজার ৫৫০ কোটি টাকা। লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে এক মাসে ৫ হাজার ৫৭৪ কোটি টাকা ঋণ বিতরণ করতে হবে।

এছাড়া আগের বছরের আলোচ্য ১১ মাসে ব্যাংকগুলো কৃষিখাতে ঋণ দিয়েছিল ২০ হাজার ৩৩৫ কোটি টাকা। এ হিসেবে ঋণ বিতরণ কমেছে প্রায় ৯ শতাংশ।

লকডাউনের কারণে ঋণ বিতরণ কমার পাশাপাশি ঋণ আদায়ও অনেক কমেছে। এপ্রিলে আদায় হয়েছে মাত্র ৭৬৭ কোটি টাকা। আগের বছরে এ মাসে আদায় হয় ১ হাজার ৯১৬ কোটি টাকা। মে মাসে আদায় আরও কমে মাত্র ৫৬১ কোটি টাকায় নেমে আসে। আগের বছরের মে মাসে আদায় হয় ১ হাজার ৭২৪ কোটি টাকা। ১১ মাসে আদায় ২০ হাজার ৬৫৫ কোটি টাকা থেকে কমে ১৮ হাজার ২৭১ কোটি টাকা হয়েছে। সামগ্রিকভাবে আদায় কার্যক্রম কমেছে সাড়ে ১১ শতাংশ। তবে এপ্রিল ও মে মাসে আদায় অর্ধেকের নিচে নেমে এসেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঋণ বিতরণকরোনাভাইরাসকৃষি ঋণব্যাংক
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানে ইসরায়েলের পাল্টা হামলা, তেহরানসহ একাধিক শহরে বিস্ফোরণ

জুন ৮, ২০২৬

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

জুন ৮, ২০২৬

রাতে ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

জুন ৮, ২০২৬

আওয়ামী লীগ নেতার মৃত্যুর খবর শুনে মারা গেলেন ছোট বোন

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় মার্কিন দূতাবাসের ‘দ্য আর্ট অব দ্য ডিল’ শীর্ষক প্রশিক্ষণ

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT