বিনোদন

করোনায় আক্রান্ত সুরিয়া

বাংলাদেশি পুলিশ কর্মকর্তা একটি গাড়ির পাশে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর জন্য একটি পুলিশ কর্মকর্তার ছবি, তিনি ইউনিফর্ম পরা এবং দৃঢ় দৃষ্টিতে দেখছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসে আক্রান্ত হলেন তামিল অভিনেতা সুরিয়া। সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে ভক্তদেরকে নিজের সংক্রমণের খবর জানিয়েছেন তিনি।

টুইটারে ‘সিংহাম’ তারকা সুরিয়া লিখেছেন, ‘আমার চিকিৎসা চলছে, আগের চাইতে ভালো আছি। সবাইকে বলতে চাই যে জীবন এখনও আগের মতো স্বাভাবিক হয়নি। তাই বলে ভয়ে জীবন থামিয়ে রাখলেও চলবে না। আমাদের সচেতন এবং নিরাপদ থাকতে হবে। চিকিৎসক এবং মেডিক্যাল স্টাফদেরকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।’

সুরিয়ার অসুস্থতার খবর পাওয়ার পর থেকেই তার আরোগ্য কামনায় সোশ্যাল মিডিয়া ভরিয়ে দিয়েছেন ভক্তরা। অভিনেতার পোস্টের কমেন্ট বক্স ভরে গেছে সুস্থতার প্রার্থনায়।

সুরিয়ার সর্বশেষ সিনেমা ‘সুরারাই পটরু’। ছবিটি বক্স অফিসে সফল। অভিনেতার আসন্ন ছবির মধ্যে রয়েছে ‘নাভারসা’ ও ‘বাদিবাসাল’।

বিষয়:করোনাভাইরাস তামিল সুরিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…