ক্রিকেট

করোনায় আক্রান্ত রাজস্থানের ফিল্ডিং কোচ

রাজস্থানের ফিল্ডিং কোচের ছবি, ক্রিকেট মাঠে প্রশিক্ষণরত. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজস্থানের ফিল্ডিং কোচ ক্রিকেট মাঠে প্রশিক্ষণ দিচ্ছেন, তিনি ক্রিকেট পোশাক পরেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

আগামী সপ্তাহে আরব আমিরাতের পথে দেশ ছাড়ার কথা আইপিএল দল রাজস্থান রয়্যালসের। তার আগে দলটি পেয়েছে দুঃসংবাদ। বুধবার ফিল্ডিং কোচ দিশান্ত ইয়ানিগের করোনা আক্রান্ত হওয়া খবর নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

বিবৃতিতে রাজস্থানের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘রাজস্থান রয়্যালস দুঃখের সঙ্গে জানাচ্ছে যে, আমাদের ফিল্ডিং কোচ দিশান্ত ইয়ানিগ কোভিড-১৯ টেস্টে পজিটিভ হয়েছেন।’

নিজেও টুইটারে করোনা আক্রান্তের বিষয়টি লিখেছেন দিশান্ত। তাকে বাধ্যতামূলক ১৪ দিন কোয়ারেন্টাইন ও প্রয়োজনে হাসপাতালে যেতে বলা হয়েছে।

আসছে সপ্তাহে করোনা টেস্টের জন্য আইপিএল ক্রিকেটারদের মুম্বাইয়ে হাজির হতে বলা হয়েছে। খেলোয়াড় থেকে শুরু করে স্টাফদের পর্যন্ত করোনা পরীক্ষার পর আরব আমিরাতের পথে উড়াল দেবে দলগুলো।

করোনার কারণে আইপিএলের ১৩তম আসর এবার ভারতে হচ্ছে না। ১৯ সেপ্টেম্বর থেকে আরব আমিরাতে শুরু হবে টুর্নামেন্ট, শেষ হবে ১০ নভেম্বর।

বিষয়:আইপিএল-২০২০ আরব আমিরাত ভারত রাজস্থান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…