করোনায় আক্রান্ত ‘দঙ্গল’ এর ফাতিমা

করোনায় আক্রান্ত দঙ্গল অভিনেত্রী ফাতিমার একটি ছবি, তিনি হাসিমুখে ক্যামেরার দিকে তাকাচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
করোনার দ্বিতীয় ঢেউয়ে একের পর এক বলিউড তারকা আক্রান্ত হচ্ছেন। এবার সেই তালিকায় নাম লেখালেন ‘দঙ্গল’ খ্যাত বলিউড অভিনেত্রী ফাতিমা সানা শেখ।
সোমবার (২৯ মার্চ) দুপুরে ইনস্টাগ্রামে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন এই অভিনেত্রী।
পোস্টে ফাতিমা সানা শেখ লিখেছেন, আমার কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ এসেছে। সমস্ত নিয়ম মেনে বাড়িতে নিজেকে আলাদা রেখেছি। আপনাদের উদ্বেগ ও শুভকামনার জন্য সবাইকে ধন্যবাদ।
এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বলিউড অভিনেতা অভিষেক বচ্চন, অমিতাভ বচ্চন, অর্জুন কাপুর, মালাইকা আরোরা, বরুণ ধাওয়ান, রণবীর কাপুর সহ আরো অনেকেই। কয়েকদিন আগে সেই তালিকায় যুক্ত হয়েছিল আমির খানের নামও।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






