ফুটবল

করোনায় আক্রান্ত জিদান

বিষণ্ণ মুখে ফুটবল মাঠে দাঁড়িয়ে জিদান, করোনায় আক্রান্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

জিদান করোনায় আক্রান্ত হয়ে ফুটবল মাঠে বিষণ্ণ মুখে দাঁড়িয়ে আছেন, স্বাস্থ্য পরিস্থিতির কারণে উদ্বিগ্ন।. Channel i News – চ্যানেল আই নিউজ

এ যেন মড়ার উপর খাঁড়ার ঘা! এমনিতেই মাঠের পারফরম্যান্সে রিয়াল মাদ্রিদের অবস্থা যাচ্ছেতাই। টানা তিন ম্যাচে জয়হীন থাকার পর সমর্থকরা রব তুলেছে জিনেদিন জিদানের ছাঁটাইয়ের। রিয়ালের ডাগআউটে থাকবেন কিনা এমন সিদ্ধান্ত আসার আগে দুঃসংবাদ হয়ে এলো কোচের করোনা টেস্টে পজিটিভ হওয়ার খবর।

শুক্রবার বিবৃতিতে জিদানের কোভিড-১৯ টেস্টে পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ।

করোনায় আক্রান্ত হওয়ায় শনিবার লা লিগায় আলাভেস ম্যাচে ডাগআউটে থাকা হচ্ছে না জিদানের। এরপর ৩০ জানুয়ারী লেভান্তে , ৬ ফেব্রুয়ারি লেভান্তে এবং ৯ ফেব্রুয়ারি গেটাফের বিপক্ষে ম্যাচ আছে লস ব্লাঙ্কোসদের। লা লিগার প্রটোকল অনুযায়ী একাধিক টেস্টে নেগেটিভ হলেই দায়িত্ব নিয়ে মাঠে ফিরতে পারবেন তিনি।

জিদানের অনুপস্থিতিতে দলের দায়িত্বে থাকবেন ডেভিড বেত্তোনি। সংবাদ সম্মেলন সামলানোর দায়িত্বও থাকবে তার কাঁধে।

বিষয়:করোনা করোনাভাইরাস জিনেদিন জিদান রিয়াল মাদ্রিদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…