চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনার ভয়ে দলের অনুশীলন থেকে দূরে ম্যারাডোনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৮ অপরাহ্ণ ১১, আগস্ট ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

করোনা সংক্রমণ এড়াতে তিন সপ্তাহের জন্য জিমনেসিয়া ডে লা প্লাটার দূরে থাকবেন দলটির কোচ ডিয়েগো ম্যারাডোনা। মূলত সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপজয়ী কিংবদন্তিকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটি।

চলতি সপ্তাহে লম্বা করোনা বিরতি এড়িয়ে অনুশীলনে ফিরেছে আর্জেন্টাইন সুপারলিগার দলগুলো। অনুশীলনে নামার আগেই ১৭ ফুটবলারের করোনা টেস্টে পজিটিভ হওয়ায় শারীরিকভাবে স্থূল ম্যারাডোনাকে নিয়ে শঙ্কায় জিমনেসিয়া।

‘আমার পরামর্শ হচ্ছে শুরুর কয়েকসপ্তাহ ম্যারাডোনার অনুশীলনে না আসাই ভালো।’ ক্লাবের কোচ নিয়ে এমন শঙ্কা জিমনেসিয়ার চিকিৎসক পাবলো ডেল কম্পেয়েরের।

Banglabid

‘ম্যারাডোনা ভীষণ ঝুঁকিতে আছেন। তার অনেক সমস্যা যেমন স্থূলতা, উচ্চ-রক্তচাপ আছে। তার এখন ৬০ বছর বয়স, কয়েকদিন আগে অপারেশন টেবিল থেকে উঠে এসেছেন।’

১৯৯৭ সালে ফুটবল থেকে অবসরে যাওয়ার পর একাধিক গুরুতর শারীরিক সমস্যার মধ্য দিয়ে গেছেন আলবিসেলেস্তেদের কিংবদন্তি ম্যারাডোনা। অতীতে মাদকসেবী হওয়ায় ২০০৪ সালে ফুসফুসে পানি ও শ্বাসকষ্ট নিয়ে লম্বা সময় হাসপাতালে ছিলেন। অতিরিক্ত ওজন কমানোর জন্য দুবার তাকে গ্যাস্ট্রিক বাইপাস অপারেশনের মধ্য দিয়ে যেতে হয়েছে। সম্প্রতি মাত্রাতিরিক্ত পানাসক্তির কারণে চিকিৎসাও নিতে হয়েছে।

আসছে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত জিমনেসিয়ার সঙ্গে চুক্তি বাড়িয়েছেন ম্যারাডোনা। বিরতির আগে অবনমন অঞ্চলে লড়তে থাকা ক্লাবটি করোনার কল্যাণে আগামী দুই মৌসুমে শীর্ষ লিগেই খেলবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ম্যারাডোনাম্যারাডোনারলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT