চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনার ভারতীয় ধরন বিশ্বব্যাপী উদ্বেগ বাড়াতে পারে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১১ অপরাহ্ণ ১১, মে ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

করোনার নতুন ভারতীয় ভ্যারিয়েন্ট আগামী দিনে বিশ্বব্যাপী উদ্বেগ বাড়াতে পারে বলে দুশ্চিন্তা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বি.১.৬১৭ এটাই করোনার সাম্প্রতিকতম ভ্যারিয়েন্ট। গবেষকদের প্রাথমিক পরীক্ষায় এটি সামনে এসেছে।তবে এর মধ্যে ৩০ টি দেশে ভারতীয় ধরন ছড়িয়ে পরেছে বলে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এর আগে ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলেও কোভিডের তিনটি ধরনের খোঁজ পাওয়া গেছিল।

হু’র করোনা বিরোধী বিভাগের প্রধান মারিয়া ভ্যান কেরকভ বলেন, এই ভ্যারিয়েন্ট বিশ্বব্যাপী চিন্তা বাড়াতে পারে। এখনও পর্যন্ত যতটুকু তথ্য হাতে এসেছে, তাতে বোঝা যাচ্ছে, এটি দ্রুত সংক্রমণের ক্ষমতা রাখে। এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত ডিসেম্বরে ভারতের প্রজাতির খোঁজ পায়। যদিও এর আরও একটি পুরানো ধরন অক্টোবরেই সামনে এসেছিল।

এমনিতে ভারতে করোনার দুই ধরন নিয়ে বেশি আতঙ্ক ছড়িয়েছে তার একটি ডাবল ভ্যারিয়েন্ট বি.১.৬১৭ । অন্যটি ট্রিপল মিউট্যান্ট বি.১.৬১৮ । ডাবল ভ্যারিয়েন্ট মানে দুবার জিনের গঠন বদলেছে। গবেষকরা ধারনা করছেন, ব্রিটেনে স্ট্রেনের সঙ্গে জুড়ে গিয়ে এই ভাইরাস তার রূপ বদলিয়েছে।

এছাড়া জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে এই প্রজাতির সংক্রমণ ছড়ানোর ক্ষমতা একশো শতাংশে বেড়েছে বলে দাবি গবেষকদের। ভারতের পশ্চিমবঙ্গের করোনা রোগীদের নমুনার প্রায় ২৮ শতাংশের মধ্যেই এই নতুন প্রজাতির রূপ খুঁজে পাওয়া গেছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাবিশ্ব স্বাস্থ্য সংস্থাভারতীয় ভ্যারিয়েন্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জে নৌকাডুবিতে নিখোঁজের ২ দিন পর কৃষকের মরদেহ উদ্ধার

জুলাই ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

কক্সবাজারে পাহাড় ধসে গৃহবধূ নিহত

জুলাই ১২, ২০২৬

বাঁচানো গেল না পাহাড় থেকে পড়ে আহত মা হাতিটিকে

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

গাইবান্ধায় নিজ বাড়িতে এক ব্যক্তিকে গলাকেটে হত্যা

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে বন্যায় প্রাণিসম্পদ খাতে ২৭ কোটি টাকার ক্ষতি

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT