চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনার কারণে এমবাপেকে পাচ্ছে না রিয়াল!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫১ অপরাহ্ণ ১২, এপ্রিল ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

কাইলিয়ান এমবাপেকে প্রায় কিনেই ফেলেছিল রিয়াল মাদ্রিদ, মাঝখানে বামহাত ঢুকিয়ে সব ভেস্তে দিয়েছে করোনাভাইরাস! এমন জানিয়েছেন পিএসজি ফরোয়ার্ডের কাছের এক বন্ধু। বিশ্বকাপজয়ী ফরাসি তরুণ ফরোয়ার্ডের প্যারিসে থাকার সম্ভাবনা খুবই কম বলেও জানিয়েছেন তিনি।

আসছে গ্রীষ্মেই পিএসজি ছাড়তে পারেন এমবাপে, করোনার থাবা পড়ার আগে ইউরোপিয়ান ফুটবলে ছিল এমন জল্পনা। ২১ বছর বয়সী ফরোয়ার্ডকে পেতে তাই উঠেপড়ে লেগেছে ক্লাবগুলো, বিশেষ করে রিয়াল।

নিজে ফরাসি হওয়ায় এমবাপের জন্য আলাদা একটা টান আছে রিয়াল কোচ জিনেদিন জিদানের। তিনি নিজেও একজন বিশ্বকাপজয়ী মহাতারকা। তাই এমবাপেকে পাওয়ার জন্য বেশ চেষ্টা চালিয়ে যাচ্ছে লস ব্লাঙ্কোসরা।

এদিকে পিএসজির সঙ্গে নতুন কোনো চুক্তিতে আসেননি এমবাপে। ক্লাবের সঙ্গে তার বর্তমান চুক্তি ২০২২ সাল পর্যন্ত। এর মানে অনেকটাই পরিষ্কার, যেকোনো সময় এমবাপেকে বিক্রি করে দিতে পারে লিগ ওয়ানের দলটি।

পিএসজির সাবেক খেলোয়াড় ও এমবাপের বন্ধু জেরোমে রোথেন জানিয়েছেন রিয়ালের সঙ্গে এমবাপের চুক্তি প্রায় পাকা ছিল বলে একসূত্রের মাধ্যমে জেনেছেন। শনিবার সেই বক্তব্যে তার ভাষ্য অনুযায়ী সবকিছু থেমে গেছে করোনার কারণে।

‘আমি একসূত্রের মাধ্যমে জেনেছি যে, এমবাপে রিয়ালের সঙ্গে প্রায় চুক্তি সেরেই ফেলেছিল। কেবল করোনার কারণে আপাতত তার রিয়ালে যাওয়া হচ্ছে না।’

Reneta

‘আর পিএসজির সঙ্গেও তার নতুন করে কোনো চুক্তি হচ্ছে না। আমার ব্যক্তিগত মন্তব্য এ কেবল সময়ের ব্যাপার।’

নেইমারকে নিয়েও সংশয়ে আছে পিএসজি। আগামী মৌসুমে যেকরেই হোক ব্রাজিলিয়ান তারকাকে ন্যু ক্যাম্পে ফেরাতে চায় বার্সা। প্রয়োজনে গত মৌসুমে কেনা ফরাসি ফরোয়ার্ড অ্যান্টনে গ্রিজম্যানের সঙ্গে নেইমারকে অদলবদল করতে রাজি আছে স্প্যানিশ ক্লাবটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমবাপেনেইমারপিএসজিরিয়াললিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: কৃষিখাতে ৫০০০ কোটি টাকা ঘোষণা প্রধানমন্ত্রীর

পরবর্তী

করোনাভাইরাস: দেশে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩৯

পরবর্তী

করোনাভাইরাস: দেশে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩৯

শ্রমিক

নারায়ণগঞ্জের চৈতী কম্পোজিটে বাধ্যতামূলক ছুটি, শ্রমিক অসন্তোষ

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT