চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবশেষে চীনের উহানে যাবার অনুমতি পেল বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিজ্ঞানীরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৬ অপরাহ্ণ ১১, জানুয়ারি ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

করোনার উৎস সন্ধানে আগামী বৃহস্পতিবার চীনের উহানে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দশ সদস্যর বিজ্ঞানী দল। চীনের পক্ষ থেকে তদন্তকে বাধা দেয়ার পর এবং মহামারী শুরু হওয়ার এক বছরেরও বেশি সময় পরে এ তদন্ত করতে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

এই বিষয়ে স্বাধীন তদন্ত পরিচালনা করার ব্যাপারে বেইজিং কখনোই খুব একটা আগ্রহ প্রকাশ করেনি। উহানে তদন্ত পরিচালনা করার অনুমতি পেতে বিশ্ব স্বাস্থ্য সংস্থারও দীর্ঘদিন ধরে আলোচনা করতে হয়েছে চীনের কর্তৃপক্ষের সঙ্গে।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, ‘ডাব্লিউএইচও দল কোভিড-১৯ এর উৎস খুঁজতে চীনা বিজ্ঞানীদের সহযোগিতায় যৌথ গবেষণা করবে।’

এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস ঘেব্রেয়িসাস বলেছিলেন, দু’জন সদস্য যাত্রা করার পরও চীন ওই দলটিকে প্রবেশের অনুমতি না দেয়ায় তিনি “অত্যন্ত হতাশ” ছিলেন।

তবে পরবর্তীতে চীনের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র হুয়া চুনাইং এ ঘটনাকে “ভুল বোঝাবুঝি” বলে অভিহিত করে বেইজিং এই উত্তেজনা হ্রাস করতে চেয়েছিল।

Reneta

ডাব্লিউএইচও বিশেষজ্ঞ দল চীনের পৌঁছানোর পর দুই সপ্তাহের জন্য কোয়ারেন্টাইনে থাকতে হবে।  এরপরে উহানে  পরিদর্শন করবেন বলে আশা করা হচ্ছে।  ২০১৯ সালের শেষের দিকে চীনের উহানে মহামারী করোনা ভাইরাস প্রথম  শনাক্ত করা হয়েছিল।

চীনকে চাপের মধ্যে ফেলে করোনা ভাইরাসের উৎস সন্ধানে স্বতন্ত্র তদন্তের জন্য বিশ্বের কাছে আহ্বান জানিয়ে আসছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া।

প্রাথমিক প্রাদুর্ভাবের সময় বেইজিং তার স্বচ্ছতার অভাবে আন্তর্জাতিক সমালোচনার মুখোমুখি হয়েছিল, যদিও দেশটির সরকার কোনও সমালোচনাকে প্রশ্রয় না দিয়ে এই প্রাদুর্ভাবকে নিজস্ব ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করে প্রশংসিত হয়েছে।

চীনের সরকারি কর্মকর্তারা বারবার বলেছেন, মহামারীটির উৎস আবিষ্কার করা একটি “বৈজ্ঞানিক বিষয়”। তবে তারা করোনার উৎস চীনের বাইরে হয়েছে বলে একাধিকবার দাবি জানিয়েছিল।

ভাইরাস সংক্রমণের শুরুর দিকে ধারণা করা হচ্ছিল হুবেই প্রদেশের উহান শহরের একটি জীবিত প্রাণী বেচাকেনার বাজারে ভাইরাসটি প্রথমবার শনাক্ত হয় এবং সেখান থেকেই মানুষের দেহে আসে ভাইরাসটি।

তবে কিছু গবেষণা থেকে ধারণা পাওয়া যায়, মানুষের দেহে সংক্রমিত হতে পারে এমন করোনাভাইরাস বহুকাল ধরেই বাঁদুড়ের দেহে উপস্থিত ছিল।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘কষ্টনীড়’কে যে কারণে ফিল্ম বলতে নারাজ আশফাক নিপুন

পরবর্তী

‘বিতর্কিত’ কৃষি আইন স্থগিত রাখতে ভারতীয় সুপ্রিম কোর্টের নির্দেশ

পরবর্তী

'বিতর্কিত' কৃষি আইন স্থগিত রাখতে ভারতীয় সুপ্রিম কোর্টের নির্দেশ

ঢাবি’র পিএইচডি থিসিস বিষয়ে জানতে চান হাইকোর্ট

সর্বশেষ

আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই ২০, ২০২৬

‘আই-স্ক্রিনে’ বিশ্বকাপ সমাপনী ও ‘হাফ টাইম শো’

জুলাই ২০, ২০২৬

চ্যানেল আইয়ে তারকাদের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উপভোগ

জুলাই ২০, ২০২৬

বন্যার ক্ষতচিহ্ন ভরা বান্দরবানের ফসলের মাঠ

জুলাই ২০, ২০২৬

স্পেনের উদযাপনে দাঁড়িয়ে থাকলেন ট্রাম্প, টেনে সরাতে পারলেন না ইনফান্তিনো

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT