চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিতর্কিত’ কৃষি আইন স্থগিত রাখতে ভারতীয় সুপ্রিম কোর্টের নির্দেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৬ অপরাহ্ণ ১১, জানুয়ারি ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারতে ‘বিতর্কিত’ কৃষি আইন নিয়ে মামলার শুনানিতে কেন্দ্রীয় সরকারকে নতুন কৃষি আইন আপাতত স্থগিত রাখার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। যদি তা না করে তাহলে আদালতই আইনটি স্থগিত করতে নির্দেশ দেবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ৷

সোমবার দিল্লির সীমান্তে কৃষক আইন ও কৃষক আন্দোলনকে চ্যালেঞ্জ জানিয়ে আবেদনের শুনানির সময়ে এ মন্তব্য করেছেন সেদেশের আদালত।

ভারতের প্রধান বিচারপতি এস এ ববদে তীব্র সমালোচনা করে বলেছেন, ‘কিছু ভুল হলে প্রত্যেককেই আমরা আমাদের দায়বদ্ধ করব। আমরা আমাদের হাতে কোনও আঘাত বা রক্ত চাই না।’

একইসঙ্গে সুপ্রিম কোর্ট জানিয়েছে, আইনটি প্রয়োগে স্থগিতাদেশের পর প্রতিবাদ অব্যাহত রাখা যেতে পারে। তবে কৃষক একই জায়গায় আন্দোলন চালিয়ে যেতে চায় কিনা অথবা অন্য কোথাও যেতে চায় সে বিষয়েও তাদের সিদ্ধান্ত নিতে বলা হয়েছে।

প্রধান বিচারপতি আরও বলেন, ‘আমরা শান্তিপূর্ণ সমাধানে আগ্রহী৷ আইন স্থগিত রাখার বিষয়ে কেন কেন্দ্রের তরফে কোনও উত্তর নেই? যদি কেন্দ্র আইন স্থগিত রাখতে রাজি হয়, তাহলে আমরাও কৃষকদের আলোচনায় বসতে বলব৷ যদিও আদালতের প্রস্তাবের জবাবে অ্যাটর্নি জেনারেল ওই আইন স্থগিত করার প্রস্তাব কতটা যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন তুলেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিতর্কিত কৃষি আইনভারতে কৃষি আইনসুপ্রিম কোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT