বিনোদন

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ছিলেন ‘ব্রেভহার্ট’ মেল গিবসন

Close-up of a smiling mature man with a beard and blue eyes. Channel i News - চ্যানেল আই নিউজ

A close-up of a smiling older man with a beard, blue eyes, and gray hair, with blurred festive lights in the background. Channel i News – চ্যানেল আই নিউজ

হলিউড অভিনেতা মেল গিবসন গত এপ্রিলে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। জানা গেছে, গুরুতর অসুস্থ হয়ে এক সপ্তাহের জন্য হাসপাতালেও ভর্তি হয়েছিলেন তিনি। এরপর করোনা মুক্ত হয়েছেন এই জনপ্রিয় অভিনেতা।

‘ব্রেভহার্ট’ এবং ‘ম্যাড ম্যাক্স’ সিনেমার মাধ্যমে পুরো বিশ্বে খ্যাতি পেয়েছেন ৬৪ বছর বয়সী মেল গিবসন। তার এক মুখপাত্র সম্প্রতি অস্ট্রেলিয়ার ডেইলি টেলিগ্রাফের সঙ্গে কথা বলেছেন। তিনি জানিয়েছেন মেল গিবসনের করোনা আক্রান্ত হওয়ার খবর। এছাড়াও তিনি জানিয়েছেন, হাসপাতালে রেমিডেসিভির ওষুধের মাধ্যমে তার চিকিৎসা করা হয়েছে। তার শরীরে এখন পরীক্ষা করে অ্যান্টিবডি পাওয়া গেছে।

মেল গিবসনকে সর্বশেষ দেখা গেছে ২০১৯ সালে ‘দ্য প্রফেসর অ্যান্ড দ্য ম্যাডম্যান’ সিনেমায়। ছবিটি সফলতা পায়নি এবং আইনি জটিলতার সম্মুখীন হয়েছিল। কইমই

বিষয়:করোনা ভাইরাস মেল গিবসন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…