চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: ৮টি ভ্যাকসিনকে মানুষের শরীরে পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৪ অপরাহ্ণ ০৬, মে ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

করোনাভাইরাস মোকাবিলায় ৮টি ভ্যাকসিনকে মানুষের শরীরে পরীক্ষামূলক প্রয়োগের (ক্লিনিক্যাল ট্রায়াল) অনুমতি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)। এছাড়া আরও ১০০টি ভ্যাকসিন অনুমতি পাওয়ার জন্য প্রক্রিয়াধীন আছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাতে বিজনেস টুডে এ তথ্য জানিয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, কোভিড ১৯ এর ৮ টি ভ্যাকসিন মানুষের শরীরে পরীক্ষার কার্যক্রম শুরু হয়েছে, প্রস্তুত রয়েছে আরও একশ’টি। এর মধ্যে চীনের তৈরি চারটি ভ্যাকসিন মানুষের শরীরে পরীক্ষা করা হয়েছে। ওই ভ্যাকসিনগুলো হিউম্যান ট্রায়ালের প্রথম এবং দ্বিতীয় স্তরে রয়েছে।

করোনাভাইরাস প্রতিরোধে খুব দ্রুত সময়েই প্রতিষেধক আনতে কাজ করে যাচ্ছে বিভিন্ন ডেভেলপারস ও অর্থায়নকারী প্রতিষ্ঠান। তারা এই বছরের শেষ নাগাদ ভ্যাকসিন বাজারে আনার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

বিশ্বব্যাপী এ ভাইরাস এখন পর্যন্ত আড়াই লাখ মানুষের জীবন নিয়েছে। আক্রান্ত হয়েছে ৩৫ লাখ মানুষ।

ভাইরাস রেগুলেটরি এজেন্সির মতে, ফাস্ট-ট্র‍্যাকড ভ্যাকসিন বাজারে আনতে সময় লাগে ৭–১০ বছর। ভ্যাকসিনের কার্যকারিতা পরীক্ষার প্রথম ও দ্বিতীয় স্তরে পৌঁছাতে সময় লাগে ২–৩ বছর এবং ৫০০–১০০০ মানুষের উপর পরীক্ষা চালাতে হয়।

চীনের তিয়ানজিনে কানসিনো বায়োলজিকস কোম্পানি, উহান ইন্সটিটিউট অব বায়োলজিক্যাল প্রডাক্ট,  বেইজিং ইন্সটিটিউট অব বায়োলজিক্যাল প্রডাক্ট এবং সার্স প্লাটফর্ম সিনোভ্যাক থেকে ভ্যাকসিন তৈরি করে।

এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্সটিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশন ডিজেস এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় যৌথভাবে ভ্যাকসিন তৈরি করেছে। যা এখন পরীক্ষার প্রথম ও দ্বিতীয় স্তরে রয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বাকি একশো ভ্যাকসিন প্রি-ক্লিনিক্যাল পর্যায়ে রয়েছে। এর মধ্যে ভারতের রয়েছে ৭ টি।

অন্যদিকে ইসরাইলের ইন্সটিটিউট ফর বায়োলজিক্যাল রিসার্চ করোনা ভাইরাস মোকাবিলায় অ্যান্টিবডি তৈরির ঘোষণা দিয়েছে। করোনা চিকিৎসায় ভালো ফল পাওয়ায় ব্যাপকভাবে উৎপদনে যাওয়ার কথা জানিয়েছে।

সম্প্রতি অনলাইনে অনুষ্ঠিত ৪০ দেশের এক সম্মেলনে ৮ বিলিয়ন মার্কিন ডলার অর্থ তহবিলের ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। যার মধ্যে ৪.৪ বিলিয়ন ব্যায় হবে ভ্যাকসিন তৈরিতে।

ট্যাগ: করোনাভাইরাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: দেশে ২৪ ঘণ্টায় ৭৯০ জন শনাক্ত, ৩ জনের মৃত্যু

পরবর্তী

বকেয়া বেতন ও ছাটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

পরবর্তী

বকেয়া বেতন ও ছাটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

ঈদ আসছে, ক্রিকেটারদের দুশ্চিন্তা বাড়ছে

সর্বশেষ

পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬

এনার্জি ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৬: ৫ তরুণ উদ্ভাবককে ৫০ হাজার টাকার ফেলোশিপ

আগস্ট ২৭, ২০২৬

সালাম দিয়ে সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

আগস্ট ২৭, ২০২৬
নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে চ্যানেল আই অনলাইন প্রতিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

নজরুল বনাম বৃটিশ সরকার: ধুমকেতুর আগুনে রাষ্ট্রদ্রোহের মামলা!

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT