চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: ২৫০০ সুবিধাবঞ্চিত পরিবারের জন্য ত্রাণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১১ অপরাহ্ণ ১৬, মে ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A
করোনাভাইরাস

সারাবিশ্বের মতো বাংলাদেশও করোনাভাইরাস মহামারীর শিকার। এতে সবচেয়ে বেশি কষ্টে দিনযাপন করছেন গরীব ও নিম্ন আয়ের লোকজন। মারাত্মক খাদ্য সংকটে ভুগছেন তারা। মহামারী থেকে প্রাণরক্ষায় লকডাউনের কারণে কাজেও যেতে পারছেন না তারা।

এমন অবস্থায় ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) এসব অসহায় মানুষদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। সাজেদা ফাউন্ডেশনের সহযোগিতায় আইইউবি ১৪ ও ১৫ মে তারিখে ঢাকার বেশ কয়েকটি বস্তি এলাকার লোকজনের মাঝে ত্রাণ বিতরণ করে।

রাজধানীর উত্তরা, ভাটারা, বাড্ডা এবং সাতারকুল এবং অন্যান্য বস্তি এলাকার ২,৫০০ সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ত্রাণ হিসেবে খাবার এবং অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য তুলে দেয়া হয়। যার মাঝে ছিল ৮ কেজি চাল, ভোজ্য তেল, আলু, ডাল, পেঁয়াজ, ছোলা, চিনি, সেমাই, লবণ, গুড়সহ আরও কয়েকটি প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী।

আইইউবি’র ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মিলান পাগন সমাজের দুঃস্থদের জন্য এই সময় উপযোগী এবং অত্যন্ত জরুরি ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন। এসময় তার সাথে আরও ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, রেজিস্ট্রারসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা। সাজেদা ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন পরিচালক (সাপোর্ট) মনিরুল ইসলাম খান, ডিভিশনাল ম্যানেজার রবিউল করিমসহ প্রতিষ্ঠানের অন্যান্য ব্যক্তিবর্গ।

ত্রাণ বিতরণের পাশাপাশি সাজেদা ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা এলাকার জনসাধারণকে করোনাভাইরাস মোকাবেলায় স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা, বিশেষ করে সঠিকভাবে হাত ধোয়া এবং মাস্ক পরিধান করার বিষয়টি হাতে-কলমে প্রদর্শন করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইইউবিকরোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসত্রাণ
শেয়ারTweetPin

সর্বশেষ

পেঁয়াজের দামে ধস, বিপাকে কৃষক

জুলাই ১০, ২০২৬

লাখো মানুষের শ্রদ্ধা ভালোবাসায় আয়াতুল্লাহ খামেনি মাশহাদে সমাহিত

জুলাই ১০, ২০২৬
ছবি: বাংলাদেশি কূটনীতিক রাবাব ফাতিমা (সংগৃহীত)।

আফগানিস্তানে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

টানা বৃষ্টি ও উজানের ঢলে ৬ নদীর পানি বিপৎসীমার ওপরে

জুলাই ১০, ২০২৬

ঢাকাসহ ১৪ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা 

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT