প্রবাস সংবাদ

করোনাভাইরাস: সৌদিতে দ্বিতীয় দফায় কমলো তেলের দাম

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবে মে ২০২০ সালে জ্বালানি পাম্পে ডিজিটাল মূল্য দেখানো হচ্ছে, যেখানে পেট্রোলের দাম কমে গেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সৌদি আরবে গত এক মাসের মধ্যে দ্বিতীয় দফায় কমানো হলো পেট্রোলের দাম। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, ১১ মে থেকে অকটেন (৯৫) এর মূল্য প্রতি লিটার ৮২ হালালা, যা ১০ মে পর্যন্ত ছিল ১ রিয়াল ৪৭ হালালা।

এছাড়া অকটেন (৯১) এর মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৬৭ হালালা, যা ১০ মে পর্যন্ত ছিল ১ রিয়াল ৩১ হালালা।

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত স্থানীয় এবং প্রবাসী নাগরিকদের সৌদি সরকারের পক্ষ থেকে বিভিন্ন সহায়তা প্রদান করা হচ্ছে এর মধ্যে উল্লেখযোগ্য হলো স্থানীয় এবং প্রবাসীদের খাদ্য সহায়তা, করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা সুবিধা, প্রবাসীদের বিনা খরচে তিন মাসের আকামার মেয়াদ বৃদ্ধি এবং পেট্রোলের দাম কমানো।

সৌদি সরকারের পক্ষ থেকে তেলের দাম দ্বিতীয়বারের মতো কমানোর ফলে জনজীবনে এর প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তারা মনে করছেন সাধারণ মানুষ এতে করে সবচেয়ে বেশি উপকৃত হবে। তেলের দাম কমানোর সাথে সাথে দ্রব্যমূল্যের দাম আরো অনেক কমে যাবে।

উল্লেখ্য, সৌদি আরব আন্তর্জাতিক বাজারের সাথে সঙ্গতি রেখে তেলের দাম নির্ধারণ করে।

বিষয়:করোনাভাইরাস তেল দাম সৌদি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…