করোনাভাইরাস: সীমিত পরিসরে মার্কেট খোলার ক্ষেত্রে মডেল হতে পারে ‘পুলিশ প্লাজা’

পুলিশ প্রাঙ্গণে স্বাস্থ্যবিধি মানতে অনুরোধ জানানো হচ্ছে, ব্যানারটি রাস্তার পাশে স্থাপন করা হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
সীমিত পরিসরে মার্কেট ও শপিংমল খোলা রাখার সরকারি নির্দেশনার ক্ষেত্রে একটি মডেল হতে পারে গুলশানস্থ ‘পুলিশ প্লাজা কনকর্ড শপিং মল’।
গত বৃহস্পতিবার থেকে সরকার ঘোষিত যথাযথ স্বাস্থ্য বিধি মেনে মলটি চালু হয়েছে।
এছাড়া, পল্টনে পলওয়েল সুপার মার্কেট এবং উত্তরায় পলওয়েল কারনেশন নামে আরো দুটি মার্কেটও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চালু করা হয়েছে। মূলত পুলিশের স্থাপনা ও দোকান ভাড়া নিয়ে সাধারণ ব্যবসায়ীগণ এসব মার্কেটে দোকান পরিচালনা করছেন।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






