চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: সালমা-আদিল ফাউন্ডেশনের দাফন সরঞ্জাম এবং সুরক্ষা সামগ্রী প্রদান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৩ অপরাহ্ণ ২৪, জুন ২০২০
বাংলাদেশ
A A

সালমা-আদিল ফাউন্ডেশনের (এসএএফ) উদ্যোগে গাউসিয়া কমিটি বাংলাদেশ, চট্টগ্রাম মহানগর শাখাকে মৃতদের দাফনের জন্য যাবতীয় কাপড়, বডি ব্যাগ, সুরক্ষা সামগ্রী, পিপিই ও গানবুট প্রদান করা হয়েছে।

গাউসিয়া কমিটি বাংলাদেশ এর পক্ষ থেকে সুরক্ষা সামগ্রীগুলো গ্রহণ করেন ছাদেক হোসেন পাপ্পু এবং সালমা আদিল ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন রাশেদ হামিদ সাইমন ও মোহাম্মাদ শহীদ।

এছাড়াও সম্প্রতি এসএএফ ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) এর উদ্যোগে চিকিৎসক ও স্বাস্থ্যসেবা কর্মীদের করোনা নমুনা পরীক্ষার জন্য নতুন একটি বুথ স্থাপন করা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের শাহ আলম বীর উত্তম মিলনায়তনে। এর পাশাপাশি এসএএফ ঢাকা বাসীর জন্যও বিনামূল্যে কোভিড-১৯ টেস্ট চালিয়ে যাচ্ছে।

Banglabid

ফাউন্ডেশনটির প্রতিষ্ঠাতা ও পরিচালক সালমা আদিল বলেন, ‘দেশে করোনাভাইরাস সংক্রমণের প্রথম থেকেই বিভিন্ন স্তরের মানুষের জন্য কাজ করে যাচ্ছে তাঁর ফাউন্ডেশন। তিনি আরো বলেন,’এই নিদারুণ অসহায়ত্বের সময় যার যা সামর্থ্য আছে তা দিয়ে আমরা যদি একে অপরের পাশে দাঁড়াতে না পারি, মানুষ হিসেবে নিজের সন্তান আর ভবিষ্যৎ প্রজন্মের মুখোমুখি হব কি করে?’

করোনা মহামারী বাংলাদেশে প্রথম আঘাত হানার পর থেকেই সংস্থাটি বিভিন্ন স্তরের সাধারণ মানুষের জন্য কাজ করে চলেছে। অসহায় মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে প্রয়োজনীয় পণ্য, রান্না করা খাবার তুলে দিয়েছে প্রান্তিক মানুষের মুখে। কর্মহীন উপার্জনহীন মানুষদের জন্য দিয়েছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ সহায়তা। এমনকি বিনামূল্যে আক্রান্ত মৃত ব্যক্তিদের দাফনের ব্যবস্থা করেছে এই ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকেরা।

চিকিৎসক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিকসহ সংকট মোকাবিলায় সম্মুখসারিতে কর্মরত পেশাজীবীদের নিরাপত্তা সামগ্রী ও ব্যক্তিগত সুরক্ষা পোশাক (পিপিই) দিয়ে পাশে থেকেছে রণাঙ্গনে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাস
শেয়ারTweetPin

সর্বশেষ

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬

অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ রফিকুল ইসলামের নামাজে জানাজা

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT