চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: সারাবিশ্বে একদিনে সর্বোচ্চ মৃত্যু চিলিতে 

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৬ পূর্বাহ্ণ ০৮, জুন ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
চিলি করোনা

চিলি করোনা

প্রথমদিকে চিলিতে করোনার সংক্রমণের হার ছিল খুব কম। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেখানে আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। ২৪ ঘণ্টায় দেশটিতে কোভিড-১৯ ভাইরাসে প্রাণহানি ঘটেছে ৬৪৯ জনের। যা রোববার পর্যন্ত বিশ্বব্যাপী মৃত্যু রেকর্ডে সর্বোচ্চ।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, স্পেন, ইতালি, ফ্রান্স এবং ব্রাজিলকে পেছনে ফেলে করোনায় একদিনের মৃত্যুর হিসেবে ওঠে এসেছে চিলি। বিশেষজ্ঞরা মনে করছেন, করোনার নতুন হটস্পর্ট হতে যাচ্ছে ব্রাজিলের পর চিলি, মেক্সিকো এবং পেরু।

ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুয়ায়ী, করোনাভাইরাসের সংক্রমণের ১৩ তম দেশ চিলিতে মৃত্যু হার বেড়ে একদিনে মারা গেছে ৬৪৯ জন। বিশ্বব্যাপী একদিনের হিসেবে সর্বোচ্চ। এর পরের অবস্থান ব্রাজিল। দেশটিতে ২৪ ঘণ্টায় মারা গেছে ৫৪২জন, গত চারমাস তাণ্ডব চালিয়ে মৃত্যু সংখ্যা কমে এসেছে যুক্তরাষ্ট্রে। সেখানে মারা গেছে ৩৭৩ জন। মেক্সিকোতে ৩৪১, ভারতে ২৬১, পেরুতে ১৬৪ জনের প্রাণহানি ঘটেছে।

করোনার নতুন মৃত্যুপুরী ল্যাটিন আমেরিকার দেশগুলোর দিকে লক্ষ্য করলে দেখা যাবে, ‘ব্রাজিলে ‘একদিনে আক্রান্ত হয়েছে ১৮ হাজার ৩৭৫ জন, মৃত্যু ৫৪২জন। দেশটিতে মোট আক্রান্ত ও মৃত্যু ৬ লাখ ৯১ হাজার ৯৬২ এবং মৃত্যু ৩৬ হাজার ৪৯৯জন।

চিলিতে একদিনে আক্রান্ত হয়েছে ৬ হাজার ৪০৫জন, মৃত্যু ৬৪৯জন। দেশটিতে মোট আক্রান্ত ও মৃত্যু ১ লাখ ৩৪ হাজার ১৫০ এবং মৃত্যু ২ হাজার ১৯০জন।

মেক্সিকোতে একদিনে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৫৯৩ জন, মৃত্যু ৩৪১ জন। দেশটিতে মোট আক্রান্ত ও মৃত্যু ১ লাখ ১৩ হাজার ৬১৯ এবং মৃত্যু ১৩ হাজার ৫১১ জন।

Reneta

বিশেষজ্ঞরা মনে করছেন, বিশ্বব্যাপী যখন কঠোর লকডাউন এবং কারফিউ চলছিল, তখন ল্যাটিন আমেরিকার দেশগুলো স্বাস্থ্যবিধি না মেনে চলাচল এবং লকডাউন শিথিল করার কারণে করোনার গতি পরিবর্তন করে এই দেশগুলোতে সংক্রমণ ছড়িয়েছে।

এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ৪ লাখ ৬ হাজার ১০৭ জন। এছাড়া এই ভাইরাস শনাক্ত হয়েছে ৭০ লাখ ৮৬ হাজার ০৮ জনের শরীরে। এরই মধ্যে ২১২টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে করোনাভাইরাস।

মহামারির চেয়েও ভয়ংকর রূপ নিয়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাস গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে প্রথম শনাক্ত হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসকরোনার সংক্রমণচিলিবিশ্বব্যাপী
শেয়ারTweetPin

সর্বশেষ

এডলফের নাচ নিয়ে হাস্যরস, সমালোচনায় সরব নেটদুনিয়া

জুলাই ১৩, ২০২৬

ইংল্যান্ড ম্যাচের আগে আর্জেন্টিনার যে ‘বিশেষ অনুরোধ’ মঞ্জুর করল ফিফা

জুলাই ১৩, ২০২৬

ইরানের বিপ্লবী গার্ডকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাজ্য

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতে সরকারি সহায়তা দেওয়া হবে’

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন: ২ জনের মৃত্যু

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT