করোনাভাইরাস: রাঙ্গামাটিতে দুস্থদের মাঝে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

রাঙ্গামাটিতে সেনাবাহিনী দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ করছে, যেখানে একজন বৃদ্ধ ব্যক্তি ত্রাণের ব্যাগ গ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
মনসুর আহম্মেদ, রাঙ্গামাটি: করোনা পরিস্থিতি মোকাবেলায় রাঙ্গামাটিতে অসহায় দুস্থ মানুষের ঘরে ঘরে ত্রাণ সহায়তা পৌছে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।
২৪ পদাতিক ডিভিশনের নির্দেশে রাঙ্গামাটি রিজিয়নের তত্বাবধানে রাঙ্গামাটি সদর উপজেলার বাচ্চুরি শুকনা বিল ও ভেদভেদী এলাকায় অসহায় পরিবারের মাঝে এসব ত্রাণ সহায়তা বিতরণ করেন রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লে: কর্ণেল রফিকুল ইসলাম পিএসসি।
এ সময় রাঙ্গামাটি সদর জোনের অফিসার মেজর আবদুর রাজ্জাকসহ সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






