আন্তর্জাতিক

করোনাভাইরাস: যুক্তরাষ্ট্র থেকে ৬ সহস্রাধিক অবৈধ অভিবাসী বহিষ্কার

অবৈধ অভিবাসীদের বহিষ্কার প্রক্রিয়া দেখাচ্ছে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

তিনজন ব্যক্তি একটি সেতুর উপর হাঁটছেন, সবাই মাস্ক পরেছেন, পেছনে নদী ও শহরের দৃশ্য দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস বিস্তার রোধে জরুরি ক্ষমতা প্রয়োগ করে মেক্সিকো সীমান্তসহ বিভিন্ন সীমান্ত দিয়ে ৬ হাজার ৩০০ জন অবৈধ অভিবাসীকে বহিষ্কার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

যাদের অনেকেই শিশু এবং মা-বাবা ছাড়াই বহিষ্কার করা হয়। এই ঘটনায় যুক্তরাষ্ট্র থেকে আরও কয়েক হাজার অভিবাসীকে বহিষ্কার করা হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব যাতে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য এই ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউজ।

আমেরিকার রোগ নিয়ন্ত্রণ ও রোগ প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) ভাইরাসের বিস্তার ঠেকাতে যেসব বিদেশি করোনা সংক্রামণের ঝুঁকিতে আছেন; তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করেছে।

সিডিসির পরিচালক ডা. রবার্ট আর রেডফিল্ড বলেছেন, প্রথম অবস্থায় আমরা ৩০ দিনের জন্য সীমান্তে টহল এবং রোগের বিস্তারকে সীমাবদ্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি।

মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা সংক্রামণের হার বেড়েই যাচ্ছে। এখন পর্যন্ত দেশটিতে কোভিড-১৯ সংক্রামিত হয়েছেন প্রায় ৫ লাখ এবং মারা গেছেন ১৮ হাজার ৭৪৭ জন। আর মেক্সিকোতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮৪৪ জন। মারা গেছেন ২৮৮ জন।

সমালোচকরা বলছেন, ট্রাম্প প্রশাসন এই পদক্ষেপ নিয়েছে তাদের কঠোর অভিবাসন নীতি আরও বিস্তৃত করার জন্য। কারণ এর আগে ট্রাম্প এই পরিস্থিতিতে মেক্সিকো সীমান্ত বন্ধ করে দেয়ার কথা বলেন।

বিষয়:করোনাভাইরাস মার্কিন যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্ত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…