চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: মানসিক স্বাস্থ্য ভালো রাখতে পুষ্টিকর খাবার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪০ অপরাহ্ণ ২১, জুন ২০২০
আন্তর্জাতিক, লাইফস্টাইল, স্বাস্থ্য
A A

করোনাভাইরাস এর সংক্রমণের কারণে দীর্ঘ বিচ্ছিন্নতা মানুষের মানসিক স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, মহামারি মোকাবেলায় অনেকে হয়তো নিজেকে গৃহবন্দী রাখছেন, সামাজিক যোগাযোগ এড়িয়ে চলছেন। তবে যারা নিয়মিত কাজের সঙ্গে যুক্ত থাকেন, কিংবা ঘন ঘন ভ্রমণ করেন তাদের জন্য লকডাউনটা খুব কঠিন সময়। বিশেষ করে শিশু এবং বয়স্কদের এক জায়গায় থাকতে থাকতে মানসিকভাবে অসুস্থ হওয়ার ঝুঁকি বাড়ছে।

এনডিটিভি অনলাইনে ভারতীয় পুষ্টিবিদ নাম্মি আগরওয়াল এই পরিস্থিতিতে মানসিক স্বাস্থ্য ভালো রাখতে পুষ্টিকর খাবারের কোন বিকল্প নেই বলে জানিয়েছেন।

Banglabid

ক্ষুব্ধ বা বিরক্তিবোধ থেকে পরিত্রাণ 

যদি কেউ নিয়ম মাফিক খাবার গ্রহণ না করে, একই সাথে ক্ষুধার্ত এবং ক্ষুব্ধ বা বিরক্তিকর বোধ করে। তাহলে বুঝতে হবে সেই ব্যক্তির রক্তে শর্করার মাত্রা হ্রাস পেয়েছে। এ কারণে লকডাউনে বাসায় থেকে হঠাৎ হঠাৎ বিরক্তি অনুভূতি সৃষ্টি হচ্ছে এবং সে নিজেও বুঝতে পারছে না সে ক্ষুধার্ত। এই সময়ে রুটিন করে নিয়মিত বিরতিতে স্বাস্থ্যকর এবং পুষ্টিকর খাবার বেছে নিতে হবে।

মেজাজ ঠিক রাখতে 

Reneta

এই সময়ে হতাশা দূর করে মেজাজ ঠিক রাখতে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড অনেক কার্যকরী। এমনকি মানুষের মস্তিষ্কের জৈবিক কার্যাবলি নিয়ন্ত্রণ করা এবং উদ্দীপনায় সাড়া দেওয়ার কাজে ওমেগা ৩ সু-কার্যকরী। এই ফ্যাটি অ্যাসিডগুলি সহজেই ফ্যাটি ফিশ (সালমন, টুনা এবং ম্যাকরেল), আখরোট, ফ্লাক্সিড এবং কুমড়োর বীজের মতো খাবার উৎসগুলিতে সহজেই পাওয়া যায়।

 হ্যাপি  হরমোন 

অনেক সময় দেখা যায় হরমোনাল ব্যালেন্স ঠিক না রাখতে পারলে মন খারাপ হতে থাকে। পুষ্টিবিদরা বলছেন, সেরোটোনিন হলো একটি সুখী নিউরোট্রান্সমিটার যা কোন ব্যক্তির মস্তিস্কে লুকিয়ে থাকে। যা কারও মনের সুখ, সন্তুষ্টি এবং আশাবাদের মধ্যে মধ্যস্থতা করে। প্রকৃতপক্ষে, এটি কয়েকটি অ্যান্টি-ডিপ্রেশন ড্রাগেরও একটি অংশ। সেরোটোনিনের মাত্রা বাড়ায় এমন খাবার খেতে পারলে এই সময়টায় মানসিক স্বাস্থ্যের উন্নতি হয়। দই, বাদাম, কলা এবং ডিমের মধ্যে এই পুষ্টি উপাদান থাকে।

পেট ভালো রাখা জরুরি 

এক পরিসংখ্যানে দেখা গেছে, ৯০ শতাংশ মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলে পেটে ব্যাকটেরিয়া বসবাসের কারণে। সুতরাং, আপনার অন্ত্র বা পেট ভালো রাখার সাথে সাথে আপনার স্বাস্থ্য ভালো হবে। অন্ত্রে সেরোটোনিনের ফলে মানুষের মেজাজের ব্যাধি বা কিছু অন্যান্য গুরুতর অসুস্থতায় ডেকে আনতে পারে।

কোষ্ঠকাঠিন্য, ফুলে যাওয়া, অ্যাসিডিটি বা ডায়রিয়া থেকে পেট পরিষ্কার রাখার মাধ্যমে মনও অনেক সতেজ থাকবে। তাই ডায়েটে প্রচুর পরিমাণে ভাল ফাইবার ফল এবং শাকসবজি অন্তর্ভুক্ত করুন। দই, চিড়া, কলা এবং তরল খাবার সাথে রাখতে পারেন।

দৈনন্দিন খাবারকে কয়েকটি ভাগে ভাগ করা

এই সময় যেহেতু পরিবারের সবই এক সাথে অনেক সময় কাটানো হচ্ছে। তাই পুষ্টিকর খাবার নির্বাচন করে প্রিয়জনের সাথে খাবার ভাগ করে নেওয়া যেতে পারে।প্রতিদিনের খাবার কয়েকটি ভাগে ভাগ করে নিয়ে হরমোনাল ব্যালেন্স যাতে ঠিক থাকে এবং চাকরি হারানোর ভয়, অনিশ্চিত লেখাপড়ার চিন্তা, অর্থনীতির ধাক্কা এই ধরণের উদ্বেগ এবং ভয় থেকে কাটিয়ে উঠতে সঠিক খাবার বাছাই এবং খাওয়ার কোন বিকল্প নেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসপুষ্টিকর খাবারমানসিক স্বাস্থ্যলকডাউন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: রাঙ্গামাটিতে ৭ পুলিশসহ আরও ৯ জন শনাক্ত

পরবর্তী

বাবাকে নিয়ে সিনেমা

পরবর্তী

বাবাকে নিয়ে সিনেমা

কানাডা

টরন্টোয় প্রবীণদের সহায়তায় কানাডিয়ান সেন্টারের উদ্যোগ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্ত দীপু মনি

আগস্ট ১৯, ২০২৬
রাজধানীতে বজ্রসহ বৃষ্টির দৃশ্য, রাস্তায় যানবাহন ও রিকশা চলাচল. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে যে হালচাল

আগস্ট ১৯, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচন স্বচ্ছভাবে করতে চান ইসি

আগস্ট ১৯, ২০২৬

কলকাতায় হোটেলে আগুন, ৫ বাংলাদেশিসহ নিহত ৯

আগস্ট ১৯, ২০২৬

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০টি প্রকল্প অনুমোদন

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT