বিনোদন

করোনাভাইরাস: মাকে নিয়ে চিন্তিত সাইফ

সাইফ ও তার মা করোনাভাইরাসের কারণে উদ্বিগ্ন, পরিবারের নিরাপত্তা নিয়ে চিন্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

সাইফ ও তার মা করোনাভাইরাসের কারণে উদ্বিগ্ন, পরিবারের নিরাপত্তা নিয়ে চিন্তা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস লকডাউনে মুম্বাইয়ের বাড়িতেই আছেন সাইফ আলী খান, কারিনা কাপুর খান এবং তৈমুর। তবে সাইফের মন পড়ে আছে তার মা শর্মিলা ঠাকুরের কাছে।

শর্মিলা ঠাকুর তার দিল্লির বাড়িতে আছেন। ৭৫ বছর বয়সী মায়ের থেকে দূরে থাকায় তাকে নিয়ে চিন্তা করছেন সাইফ। সাইফের মতে, শর্মিলা ঠাকুরের কথাবার্তার ধরণও নাকি বদলে গেছে।

এক সাক্ষাতকারে সাইফ জানিয়েছেন, তার সবসময়ের প্রাণবন্ত মা এখন হঠাৎ করেই জ্ঞানীর মতো কথা বলছেন। তিনি বলেছেন, জীবন উপভোগ করে নিয়েছেন, তার কোনো আফসোস নেই। এসব কথায় ভয় পাচ্ছেন সাইফ। এধরনের কথা শুনে সাইফ অভ্যস্ত নন।

শর্মিলা ঠাকুরের সঙ্গে দিল্লিতে থাকেন সাইফের এক বোন সাবা। অন্য বোন সোহা মুম্বাইতেই থাকেন। সাইফ জানান, টেকনোলজির বদৌলতে সবার সঙ্গে ভিডিও কলে কথা হয়।

লকডাউনের এই সময়টায় ছেলের সঙ্গে বেশি সময় কাটাচ্ছেন সাইফ। তৈমুরকে গাছপালার যত্ন নেয়া শেখাচ্ছেন তিনি। এছাড়াও বই পড়ছেন আর কারিনার সঙ্গে রান্না করে সময় কাটাচ্ছেন সাইফ।

বিষয়:কারিনা কাপুর খান তৈমুর শর্মিলা ঠাকুর সাইফ আলি খান সাইফ আলী খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…