চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: ভারতে পরপর দুদিন আক্রান্তের বিশ্ব রেকর্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৫ অপরাহ্ণ ০৪, সেপ্টেম্বর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

বিশ্ব মহামারী করোনাভাইরাসের তাণ্ডবে নাস্তানাবুদ ভারত। দেশটিতে পরপর দুদিন সর্বোচ্চ আক্রান্তের বিশ্ব রেকর্ড করেছে। একদিন আগে আক্রান্ত হয়েছিলো ৮৩ হাজার ৮৮৩ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য বলছে, আগেরদিনের সংখ্যাকে ছাড়িয়ে গত ২৪ ঘণ্টায় ৮৪ হাজার ১৫৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে ভারতে। সারাবিশ্বে এটাই এখন পর্যন্ত দৈনিক সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এ নিয়ে টানা ২৯ দিন দৈনিক আক্রান্তে শীর্ষে অবস্থান করছে ভারত।

ভারতের মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ লাখ ৩৩ হাজার ১২৪ জন।

গত একদিনে ভারতে মৃত্যু হয়েছে আরও ১ হাজার ৮৩ জনের। এ নিয়ে ভারতে মোট মৃত্যু ৬৮ হাজার ৫৬৯ জন।

গত একদিনে ব্রাজিলে আক্রান্ত হয়েছে ৪৪ হাজার ৭২৮ জন। ৪০ লাখ ৪৬ হাজার ১৫০ জন আক্রান্ত নিয়ে ভারতের ঠিক ওপরে দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল।

আর শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৪৪ হাজার ৫০৭ জন আক্রান্ত সহ মোট সংখ্যাটি ৬৩ লাখ ৩৫ হাজার ২৪৪ জন। সর্বোচ্চ মৃত্যু যুক্তরাষ্ট্রে ১ লাখ ৯১ হাজার ৫৮ জন। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু ব্রাজিলে ১ লাখ ২৪ হাজার ৭২৯ জন। 

Reneta

গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনা আক্রান্ত হয়েছে ২ লাখ ৮৮ হাজার ২০১ জন। মারা গেছে ৫ হাজার ৯০১ জন।

বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা এখন ২ কোটি ৬৪ লাখ ৮৫ হাজার ১৪২ জন। মৃত্যু হয়েছে ৮ লাখ ৭৩ হাজার ৪৬১ জনের। সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৮৬ লাখ ৭৩ হাজার ৫০৩ জন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসবিশ্ব মহামারীব্রাজিলভারতযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বঙ্গবন্ধু হত্যা, বিচারহীনতার সংস্কৃতি ও সংবিধান লঙ্ঘণ প্রসঙ্গ

পরবর্তী

করোনায় আক্রান্ত প্যাটিনসন, বন্ধ হলো ‘ব্যাটম্যান’-এর শুটিং

পরবর্তী

করোনায় আক্রান্ত প্যাটিনসন, বন্ধ হলো ‘ব্যাটম্যান’-এর শুটিং

সাহিত্য

রাজনীতি যখন আদর্শবোধের সোপান হয়ে ওঠে

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT