চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: বেসরকারি হাসপাতালে রোগীদের চিকিৎসা নিশ্চিতে রিট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৭ অপরাহ্ণ ১৪, মে ২০২০
- সেমি লিড, আদালত
A A

করোনাভাইরাস সংক্রমণের এই দুঃসময়ে দেশের বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে সব ধরনের রোগীদের জন্য চিকিৎসা সেবা নিশ্চিতের নির্দেশনা চেয়ে একটি রিট করা হয়েছে।

হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ আজ জসস্বার্থে বিচারপতি ওবায়দুল হাসানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে এই রিট আবেদনটি করেছেন। আগামী ১৮ মে এই রিট শুনানির দিন ধার্য করা হয়েছে।

রিটের বিষয়ে আইনজীবী মনজিল মোরসেদ চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘সরকার করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা ও টেস্টের জন্য নির্দিষ্ট কয়েকটি হাসপাতালে করার ব্যবস্থা করেছে। আর এই সময়ে সাধারন জ্বর, সর্দি, গলা ব্যথার রোগিদেরও ডাক্তারের শরণাপন্ন হওয়ার প্রয়োজনীয়তা দেখা দেয়। কিন্তু এরই মধ্যে বিভিন্ন মিডিয়ায় রিপোর্ট হয়েছে যে, দেশের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে রোগিরা চিকিৎিসা সেবা পাচ্ছে না এমনকি এ্যাম্বুলেঞ্চে রোগী মারা যাচ্ছে। এমন প্রেক্ষাপটে দেশের বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে সকল ধরনের রোগীদের জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করার নির্দেশনা চেয়ে রিটটি করা হয়েছে। রিটে করোনা প্রতিরোধে গঠিত উপদেষ্টা কমিটির চেয়ারম্যান, স্বাস্থ্য সচিব, অতিরিক্ত সচিব (হাসপাতাল), স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও বেসরকারি হাসপাতাল-ক্লিনিক মালিক সমিতিকে বিবাদী করা হয়েছে।’

আইনজীবী মনজিল মোরসেদ আরো বলেন, ‘রিটে বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে পিসিআর মেশিনে করোনা টেস্টের ব্যবস্থা করে চিকিৎসা দেয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। আর বেসরকারি হাসপাতাল-ক্লিনিকগুলোর প্রবেশ পথে বা গেটে ‘হলুদ জো’ করে সকল রোগীদের চিকিৎসার ব্যাবস্থা করার এবং হলুদ জোনে দায়িত্বরত ডাক্তার, নার্স ও অন্যদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় পিপিই, গ্লাভস, মাস্ক ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ নিশ্চিতের নির্দেশনা চাওয়া হয়েছে।

‘এছাড়া, সংক্রামক রোগ (প্রতিরোধ ও নিয়ন্ত্রণ) আইন-২০১৮ এর ৬ ধারা অনুসারে গঠিত উপদেষ্টা কমিটি দেশে করোনা প্রতিরোধে কি কি কার্যক্রম গ্রহণ বা সুপারিশ করেছে তার একটি প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছে এই রিট আবেদনে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসবেসরকারি হাসপাতাল
শেয়ারTweetPin

সর্বশেষ

অভিবাসন ও উন্নয়ন বিষয়ক সংসদীয় ককাস কমিটি গঠন

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাঙ্গামাটিতে ৩৭ স্থানে পাহাড়ধস, আশ্রয়কেন্দ্রে প্রায় ৪ হাজার মানুষ

জুলাই ৯, ২০২৬

মরক্কোর প্রতিশোধ নাকি ফ্রান্সের সেমিফাইনালের হ্যাটট্রিক

জুলাই ৯, ২০২৬
ছবি: চ্যানেল আই

টেকনাফ সৈকতে ২দিনে ৩ নারীর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার

জুলাই ৯, ২০২৬

সরকারি হাসপাতালের ল্যাব: পরিচালনায় নতুন ভাবনার সময় কি এসেছে?

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT