আন্তর্জাতিক

করোনাভাইরাস: বিশ্বব্যাপী ২১ লাখের বেশি মৃত্যু

বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃতের সংখ্যা ২১ লাখের বেশি. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈজ্ঞানিক পোশাক পরা স্বাস্থ্যকর্মীরা করোনার মৃতদেহের দাফন কাজ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাবিশ্বে ২১ লাখের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। একদিনেই বিশ্বব্যাপী এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ৫ লাখ ৭৪ হাজারের বেশি মানুষ আর প্রাণ হারিয়েছে ১৩ হাজার ৮২৩ জন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত শনাক্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, দেশটিতে একদিনে এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ১ লাখ ৭২ হাজারের বেশি আর প্রাণ হারিয়েছে ৩ হাজার ৪২৭জন। এর মধ্যদিয়ে দেশটিতে মোট আক্রান্ত শনাক্ত হলো ২ কোটি ৫৫ লাখের বেশি আর প্রাণ হারিয়েছে ৪ লাখ ২৭ হাজারের বেশি।

তবে পিছিয়ে নেই যুক্তরাজ্য ও মেক্সিকো। যুক্তরাজ্যে একদিনেই আক্রান্ত শনাক্ত হয়েছে ৩৩ হাজার ৫০০ মানুষ আর প্রাণ হারিয়েছে ১৩৪৮ জন। দেশটিতে মোট আক্রান্ত শনাক্ত হয়েছে প্রায় ৩৬ লাখ আর প্রাণ হারিয়েছে প্রায় ৯৭ হাজারের বেশি।

মেক্সিকোতে একদিনে আক্রান্ত শনাক্ত হয়েছে ২১ হাজারের বেশি আর প্রাণ হারিয়েছে ১৪৪০ জন।  দেশটিতে মোট এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ১৭ লাখের বেশি আর প্রাণ হারিয়েছে ১ লাখ ৪৭ হাজার মানুষ।

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ১৪ হাজার ৮৯১ জন। গত ২৪ ঘণ্টায় সেখানে প্রাণ হারিয়েছে ১৫৫ জন। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত শনাক্ত হলো ১ কোটি ৬ লাখ ৫৫ হাজারের বেশি আর প্রাণ হারিয়েছে ১ লাখ ৫৩ হাজারের বেশি।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। বর্তমানে সারাবিশ্ব এই করোনাভাইরাস মহামারীর সঙ্গে লড়াই করছে। বিশ্বে এই ভাইরাসে মোট আক্রান্ত শনাক্ত হয়েছে ৯ কোটি ৯৩ লাখের বেশি মানুষ আর প্রাণ হারিয়েছে ২১ লাখ ৩০ হাজারের বেশি।

বিষয়:করোনাভাইরাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…