চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: বিশ্বব্যাপী দরিদ্র হবে ৫০ কোটি মানুষ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৯ অপরাহ্ণ ০৯, এপ্রিল ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
করোনাভাইরাস

করোনাভাইরাসের কারণে অর্থনৈতিক যে মন্দা তৈরি হবে, তাতে বিশ্বব্যাপী ৫০ কোটি মানুষ দরিদ্র হয়ে পড়বে। মহামারীর কারণে অর্থনৈতিক ও মানবিক ব্যয় নিয়ে করা জাতিসংঘের এক গবেষণায় উঠে আসা তথ্যের ভিত্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়েছে।

ওই গবেষণা প্রতিবেদনে বলা হয়, গত ৩০ বছরে এই প্রথমবার এত বেশি দারিদ্র বৃদ্ধি পাবে বিশ্বব্যাপী। আগামী সপ্তাহে বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল(আইএমএফ) এবং জি২০ এর অর্থমন্ত্রীদের সঙ্গে আলোচনার হওয়ার আগে আগে এ তথ্য পাওয়া গেলো।

জাতিসংঘ ইউনিভার্সিটির ওই গবেষণাটি কিংস কলেজ লন্ডন এবং অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির(এএনইউ) বিশেষজ্ঞদের দ্বারা পরিচালিত।

এএনইউ এর ক্রিস্টোফার হয় বলেন, স্বাস্থ্যগত সংকটের থেকে অর্থনৈতিক সংকট আরো বেশি কঠিন হতে যাচ্ছে।

ওই রিপোর্টে বলা হয়, বিশ্বব্যাপী দরিদ্রের সংখ্যা ৪০০-৬০০ মিলিয়ন বৃদ্ধি পাবে। এই ভাইরাসের কারণে ২০৩০ এর শেষের মধ্যে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন সত্যিই বড় চ্যালেঞ্জ হবে।

কিংস কলেজ লন্ডনের প্রফেসর অ্যান্ডি সামনার বলেন, আমাদের অনুসন্ধানগুলি যত তাড়াতাড়ি সম্ভব উন্নয়নশীল দেশগুলোতে সামাজিক সুরক্ষা জালগুলির নাটকীয় সম্প্রসারণের গুরুত্বের দিকে ইঙ্গিত করে এবং আরও বিস্তৃতভাবে উন্নয়নশীল দেশগুলিতে করোনাভাইরাসের প্রভাব এবং আন্তর্জাতিক সম্প্রদায় কীভাবে সহায়তা করতে পারে তার প্রতি আরও বেশি মনোযোগের কথা বলে।

Reneta

এই মহামারীর সময়ে বিশ্বের মোট জনসংখ্যার অর্ধেক দরিদ্র হযে পড়বে। তার মধ্যে ৪০ শতাংশই পূর্ব এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের আর তিনভাগের একভাগ সাব-সাহারান আফ্রিকা ও সাউথ এশিয়ার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাস
শেয়ারTweetPin

সর্বশেষ

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

জুলাই ২৪, ২০২৬

বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের অটোনমিক নিউরোপ্যাথি, এটা কী রোগ?

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT