চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: বিশ্বব্যাপী ৭৪ হাজার মৃত্যু, আক্রান্ত ১৩ লাখ ছাড়িয়েছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৫ পূর্বাহ্ণ ০৭, এপ্রিল ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
করোনাভাইরাস

করোনাভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছে ১৩ লাখ ৪৬ হাজার ৫৬৬ জন মানুষ।একদিনেই এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ৭৩ হাজার ১৪২ জন। এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা এসে দাঁড়িয়েছে ৭৪ হাজার ৬৫৪ জনে এবং গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৫২২৯ জন।

ওয়ার্ল্ডমিটারের তথ্যমতে, মোট মৃত্যু হার ২১ শতাংশ হলেও এর হার বৃদ্ধি পাচ্ছে। বৈশ্বিক করোনা পরিস্থিতি বিবেচনায় গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক মারা গেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে একদিনেই মারা গেছে ১২৫৫ জন। মোট মৃত্যু ১০ হাজার ৮৭১। নতুন আক্রান্ত হয়েছে ৩০ হাজার ৩৩১।

২৪ ঘণ্টায় করোনায় সর্বাধিক মৃত্যুর দিক দিয়ে যুক্তরাষ্ট্রের পরেই আছে ফ্রান্স। দেশটিতে নতুন ৫ হাজার ১৭১ জন রোগী শনাক্তের খবর পাওয়া গেছে। সব মিলিয়ে মারা গেছেন ৮ হাজার ৯১১ জন। একদিনেই মারা গেছে ৮৩৩জন।

ইউরোপের অপর দুই দেশ স্পেন এবং ইতালিতেও মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। দেশদুটিতে গত ২৪ ঘণ্টায় যথাক্রমে ৭০০ এবং ৬৩৬ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

ইতালিতে সব মিলিয়ে মারা গেছেন ১৬ হাজার ৫২৩ জন। করোনায় এত মৃত্যু আর কোনো দেশে হয়নি। মৃত্যুর আধিক্যের দিক দিয়ে দ্বিতীয় দেশ স্পেন। দেশটিতে ১৩ হাজার ৩৪১ জন করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার তথ্য মিলেছে।

এছাড়া ২৪ ঘণ্টায় জার্মানিতে ২২৬ জন, যুক্তরাজ্যে ৪৩৯, ইরান ১৩৬, বেলজিয়ামে ১৮৩, নেদারল্যান্ডসে ১০১ জন এবং তুরস্কে ৭৫, ব্রাজিলে ৭৮, সুইডেনে ৭৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

Reneta

মহামারির চেয়েও ভয়ংকর রূপ নিয়ে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে প্রথম শনাক্ত হয়। তবে গত ২৪ ঘণ্টায় চীনে ৪ জন ব্যক্তি করোনায় মারা গেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাস
শেয়ারTweetPin

সর্বশেষ

মাগুরায় তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সাংবাদিকদের ফোন রেকর্ড চাওয়ার অভিযোগ

জুলাই ২১, ২০২৬

মোদির সরকারি বাসভবনের সামনে থেকে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী আটক

জুলাই ২১, ২০২৬

ইইউবি নিয়ে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

৩০ জুলাই ১৮ ঘণ্টা সারা দেশে সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT