চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: বিশ্বজুড়ে আক্রান্ত, মৃত্যু দুইই বেড়েছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩১ পূর্বাহ্ণ ১৮, নভেম্বর ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
করোনাভাইরাস

বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা গত কয়েকদিনের তুলনায় আরও বেড়ে ৮ হাজার ছাড়িয়েছে। প্রায় ১ লাখ নতুন শনাক্তের সঙ্গে বেড়েছে আক্রাক্তের সংখ্যাও। 

ওয়ার্ল্ডোমিটারসের হিসাবে বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত শেষ ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছে মৃত্যু হয়েছে ৮ হাজার ৩৯৯ জনের। এই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয় ৫ লাখ ৯৫ হাজার ৬৫৩ জন মানুষ।

আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে ৯১৭। সেদিন (বুধবার শেষ ২৪ ঘণ্টায়) করোনায় আক্রান্ত হয়ে মারা যায় ৭ হাজার ৪৬২ জন। আর তার আগের দিন মৃতের সংখ্যা ছিল ৫ হাজার ৩১৫ জন। সব মিলিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫১ লাখ ৩৮ হাজার ৪৪৭ জনে।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্য আরও জানাচ্ছে, বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৯৪ হাজার ২৮৩ জন। প্রায় ১ লাখ বেড়েছে আক্রান্তের সংখ্যা। একদিন আগে শনাক্তের সংখ্যা ছিল ৪ লাখ ৯৬ হাজার ৯৭২ জন। তার আগের দিন করোনা শনাক্ত হয় ৪ লাখ ৬ হাজার ২৩৫ জনের।

এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ কোটি ৫৬ লাখ ৯৫ হাজার ০১৯ জনে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১ লাখ ৪ হাজার ৭০২ জন এবং মারা গেছে ১ হাজার ৪১৬ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৮২ লাখ ৮৪ হাজার ৪৮২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭ লাখ ৮৭ হাজার ৯২৯ জন মারা গেছেন।

Reneta

দৈনিক প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ২৪৭ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩৬ হাজার ৬২৬ জন।

গত ২৪ ঘণ্টায় জার্মানিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ৭৫৩ জন এবং মারা গেছেন ২৪৮ জন। এছাড়া একই সময়ের মধ্যে যুক্তরাজ্যে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩৮ হাজার ২৬৩ জন এবং মারা গেছেন ২০১ জন।

করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৭৪ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১১ হাজার ৯৭৭ জন।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়।দেশটিতে একদিনে মৃত্যু হয়েছে ৪৭০ এবং আক্রান্ত হয়েছে প্রায় ১২ হাজার। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত ৩ কোটি ৪৪ লাখ ৬৬ হাজার ৫৯৮ জন এবং মারা গেছেন ৪ লাখ ৬৪ হাজার ১৫৩ জন।

এছাড়া করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ইরানে ১২৫ জন, তুরস্কে ২২৯ জন, ইউক্রেনে ৭৬৯ জন, পোল্যান্ডে ৪৬৩ জন এবং ফিলিপাইনে ৩০৯ জনের মৃত্যু হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসবিশ্বব্যাপীযুক্তরাষ্ট্ররাশিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

স্পেনের বিপক্ষে হেরে রেফারির ওপর ক্ষোভ দেশমের

জুলাই ১৫, ২০২৬

ফ্রান্সকে উড়িয়ে ফাইনালে স্পেন, আবেগাপ্লুত কোচ দে লা ফুয়েন্তে

জুলাই ১৫, ২০২৬

ফরাসিদের জয়রথ থামিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

জুলাই ১৫, ২০২৬

ভেনিসে আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য এক্সরসিস্ট’ অভিনেত্রী

জুলাই ১৫, ২০২৬

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT