চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: বিশ্বজুড়ে মৃত্যু ও শনাক্তের সংখ্যা কমেছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০২ পূর্বাহ্ণ ১৩, ডিসেম্বর ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
বাংলাদেশে করোনাভাইরাস পরীক্ষা চলাকালে স্বাস্থ্যকর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩ হাজার ৯৮৮ জন মানুষ মৃত্যুবরণ করেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ৩২ হাজার ২২৮ জনের। একদিনের হিসাবে করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্ত কমেছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে, শুক্রবার সকাল পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৩ লাখ ২১ হাজার ৮৬৪ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৭ কোটি ৪ লাখ ২৬ হাজার ২২৬ জন। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ২৪ কোটি ২২ লাখ ৭৫ হাজার ১৩৮ জন।

একদিনের হিসাবে রাশিয়ায় সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন। দেশটিতে নতুন করে মারা গেছেন ১ হাজার ১৩২ জন। নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২৯ হাজার ৯২৯ জন। দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ১ লাখ ৬ হাজার ৮৯৬ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৮৯ হাজার ৪৮৩ জনের।

Banglabid

করোনায় এ পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু ও সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে একদিনে ৪৮ হাজার ৮৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৮ লাখ ১৭ হাজার ৯৫৬ জনের। সংক্রমিত হয়েছে ৫ কোটি ৮ লাখ ১ হাজার ৪৫৫ জন। আর করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ কোটি ৩ হাজার ৬৭৪ জন।

সংক্রমনের দিক দিয়ে দ্বিতীয় সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত দেশ ভারত আর বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু দেখেছে ব্রাজিল। এরপরই ক্ষতিগ্রস্তের তালিকায় যুক্তরাজ্য।

এছাড়া করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ইরানে ৬১ জন, তুরস্কে ১৮২ জন, পোল্যান্ডে ৬৫ জন, ফিলিপাইনে ১৮৪ জন এবং ভিয়েতনামে ২২৮ জন মারা গেছেন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় মেক্সিকোতে মারা গেছেন ২৩৫ জন।

Reneta

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসচীনের উহানযুক্তরাষ্ট্ররাশিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যুক্তরাষ্ট্রে টর্নেডোতে মৃতের সংখ্যা বাড়ছে

পরবর্তী

মিথিলা-ফারিয়ার আগাম জামিন আবেদনের শুনানি দুপুরে

পরবর্তী
মিথিলা ও ফারিয়া দুজনের ছবি, বাংলার সংবাদ পোর্টাল চ্যানেল আই অনলাইনের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলা-ফারিয়ার আগাম জামিন আবেদনের শুনানি দুপুরে

রিয়াল মাদ্রিদ খেলোয়াড়রা গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মাদ্রিদ ডার্বি’তে শেষ হাসি রিয়ালের

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ফারাক্কা ব্যারাজ নিয়ে বিহারের উদ্বেগ, চুক্তি নবায়নে আলোচনার আশ্বাস

আগস্ট ২৩, ২০২৬
আন্দ্রেই কেলিন

লন্ডন থেকে রুশ রাষ্ট্রদূত প্রত্যাহার, কূটনৈতিক সম্পর্ক ভাঙার শঙ্কা

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরুর তারিখ ও সূচি ঘোষণা

আগস্ট ২৩, ২০২৬

মা কোথায়? ফোনের স্ক্রিনে বুলবুলি পাখি!

আগস্ট ২৩, ২০২৬

যা টিভিতে দেখতেন সিরিজে তাই উপভোগ করেছেন শান্ত

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT