চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: বিধিনিষেধ অমান্য করে সিরাজগঞ্জে চলছে গ্রাম্য মেলা

মনোয়ার হোসেন মান্না মনোয়ার হোসেন মান্না
১২:২৩ অপরাহ্ণ ১১, জুন ২০২০
সিরাজগঞ্জ
A A

সারাদেশ যখন মহামারি করোনাভাইরাসে বিপর্যস্ত তখন সকল বিধিনিষেধ উপেক্ষা করে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বসেছে গ্রাম্যমেলা।

বৃহস্পতিবার ভোর থেকেই তাড়াশ উপজেলার তালম গ্রামের মহসীন বাজারে বসতে থাকে মেলায় আগত বিভিন্ন ধরনের দোকান। বেলা ১১টা পর্যন্ত এই প্রতিবেদক অবহিত করার আগে এই বিষয়ে জানা ছিল না স্থানীয় প্রশাসনের।

মেলা ঘুরে দেখা যায়, কোন প্রকার সামাজিক দূরত্ব না মেনেই বসেছে দোকানপাটগুলো। প্রতিটি দোকানের সামনে ক্রেতাদের ভীড়। নেই নূন্যতম সতর্কতা। বড়দের পাশাপাশি মেলায় ভীড় দেখা যায় শিশুদেরও।

প্রতিবছর এই দিনে রীতি অনুযায়ী এই মেলাটি বসে নাটোর জেলার সিংড়া থানার অন্তর্গত বড়গ্রাম পাড়ায়। স্থানীয় লোকজনের বাঁধায় এবার সেখানে এই মেলার আয়োজনে ব্যাঘাত ঘটলে সেটি বসে পাশের তাড়াশ থানার তালম গ্রামে।

এ বিষয়ে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহানকে অবহিত করলে তিনি বিষয়টি দেখবেন বলে জানান।

এর আগে উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনি বলেন, প্রতি বছরই তাড়াশ উপজেলার বিভিন্ন গ্রামে মেলা বসে। কিন্তু এবার করোনা দূর্যোগের কারণে উপজেলায় কোন মেলা বসার অনুমতি দেওয়া হয়নি। সেক্ষেত্রে নির্দেশনা অমান্য করে মেলা বসানো হয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্বাসউজ্জামান ও গ্রামের গণ্যমাণ্যদের অবহিত করা হলে তারাও মেলার আয়োজন কারা করেছে সে বিষয়ে জানেন না বলে জানান।

ট্যাগ: করোনাভাইরাসসিরাজগঞ্জের তাড়াশ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বর্ণবাদের বিরুদ্ধে লড়াইয়ে নিয়ম ‘শিথিল’ করছে আইসিসি

পরবর্তী

করোনাভাইরাস: কানাডার শিক্ষা কার্যক্রম পুনরায় চালুর পরিকল্পনা

পরবর্তী

করোনাভাইরাস: কানাডার শিক্ষা কার্যক্রম পুনরায় চালুর পরিকল্পনা

করোনাভাইরাস: গণপরিবহনে সামাজিক দূরত্ব থাকবে তো?

সর্বশেষ

ভয়াবহ বন্যায় তিব্বতেও ব্যাপক হতাহত, সর্বাত্মক উদ্ধার অভিযানের ঘোষণা

আগস্ট ২৬, ২০২৬

আকস্মিক পাহাড়ি ঢলে বিপর্যস্ত নেপাল

আগস্ট ২৬, ২০২৬

এডুকেশন এক্সচেঞ্জ শক্তিশালী করবে বাংলাদেশ-চীন মেলবন্ধন: মাহ্দী আমিন

আগস্ট ২৬, ২০২৬

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ আসবে বৃহস্পতিবার

আগস্ট ২৬, ২০২৬

নেপালে বন্যায় হতাহতের ঘটনায় বাংলাদেশের শোক, সহযোগিতার আশ্বাস

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT