চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: তৃতীয় চার্টার বিমানে বাংলাদেশ ছাড়লো যুক্তরাষ্ট্রের নাগরিকরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৮ পূর্বাহ্ণ ১৪, এপ্রিল ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

বিশ্বব্যাপী কোভিড-১৯’র প্রাদুর্ভাবের ফলে কয়েক’শ মার্কিন নাগরিক এবং তাদের পরিবারের সদস্যদেরকে তৃতীয় চার্টার বিমানে করে নিজ দেশে ফিরিয়ে নিয়েছে বলে জানিয়েছেন ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস।

এটি ৩০ মার্চ ও ৫ এপ্রিল এর পর যুক্তরাষ্ট্রে তৃতীয় প্রত্যাবর্তন বিমান। যুক্তরাষ্ট্রের সকল নাগরিক যারা নিশ্চিত যাত্রী হিসেবে ১৩ এপ্রিল এবং গত ৫ এপ্রিল, ৩০ মার্চ বিমানবন্দরে এসেছিলেন, তারা সকলেই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে বিমানে চড়তে সক্ষম হয়েছেন বলেও জানানো হয়েছে।

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বিমানবন্দরে এ আয়োজন পরিদর্শন এবং বিদায়ী যাত্রীদের সাথে মতবিনিময় করেন। বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ, বিমানবন্দর লোকবল এবং আইন প্রয়োগকারী কর্মকর্তাসহ দূতাবাসের বেশ কয়েকজন কর্মকর্তা কাতার এয়ারওয়েজের এই তৃতীয় বিশেষ চার্টার বিমানটির আয়োজনে সহায়তা করেছে। স্বদেশ ফিরতি এই ফ্লাইট এবং পূর্ববর্তী চার্টার বিমান যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সরকার ও জনগণের মধ্যে পারস্পরিক সুদৃঢ় ও স্থায়ী বন্ধন ও মৈত্রীর দৃষ্টান্ত স্থাপন করেছে বলে উল্লেখ করা হয়েছে।

আরও জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র দূতাবাস খোলা আছে এবং কোভিড-১৯ সংকট মোকাবেলায় দূতাবাস বাংলাদেশ সরকার ও বাংলাদেশি বন্ধু এবং অংশীদারদের সাথে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ। যুক্তরাষ্ট্র সরকার ত্বরিত রোগ নির্ণয় এবং আমাদের রক্ষার্থে জীবন বাজি রাখা সামনের সারির সমরনায়ক স্বাস্থ্যকর্মীদের সহায়তার জন্য বাংলাদেশকে সহায়তা করছে।

বিশ্বব্যাপী কোভিড -১৯’এর প্রাদুর্ভাবের ফলে গত ১৯ মার্চ তারিখে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ স্টেট বিশ্বব্যাপী একটি ভ্রমণ নির্দেশনা জারি করে, যেখানে অনির্দিষ্টকালের জন্য দেশের বাইরে থাকার পরিকল্পনা না থাকলে যুক্তরাষ্ট্রের সকল নাগরিককে বিদেশে ভ্রমণ পরিহার করতে এবং যারা যুক্তরাষ্ট্রে থাকেন তাদেরকে দেশে ফিরে যাওয়ার জন্য তাগিদ দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের অনেক নাগরিক বাংলাদেশে থাকেন এবং তাদের অনেকেই দেশে ফিরে যাওয়ার জন্য মনস্থির করেছেন; দূতাবাস তাদেরকে দ্রুত স্মার্ট সিটিজেন এনরোলমেন্ট প্রোগ্রাম (STEP)-এ নিবন্ধন করতে পরামর্শ দিয়েছে। https://step.state.gov/

১২ এপ্রিল পর্যন্ত, যুক্তরাষ্ট্রের স্টেটস ডিপার্টমেন্ট ১০৭ টি দেশ থেকে ৫৯,৪০০ জন যুক্তরাষ্ট্রের নাগরিকের প্রত্যাবাসন সমন্বয় করেছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাগরিকবাংলাদেশযুক্তরাষ্ট্রযুক্তরাষ্ট্র দূতাবাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টম ক্রুজের কাছে হেরেছিলেন ডোয়েইন জনসন

পরবর্তী

যোদ্ধার হাতে অস্ত্র আছে তো?

পরবর্তী
করোনাভাইরাস

যোদ্ধার হাতে অস্ত্র আছে তো?

করোনাভাইরাস

করোনাভাইরাস: রাজশাহী জেলা লকডাউন

সর্বশেষ

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT