চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: ফ্রন্টলাইন যোদ্ধা এবং শহীদদের সম্মান জানাতে মঙ্গলবার এক মিনিট অবিরাম করতালি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৪ অপরাহ্ণ ১১, মে ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

করোনাভাইরাসের বিরুদ্ধে ফ্রন্টলাইন যোদ্ধা হিসেবে যারা কাজ করছেন এবং এরইমধ্যে যারা প্রাণ হারিয়েছেন সেসকল শহীদদের প্রতি সমান জানাতে মঙ্গলবার সন্ধ্যায় এক মিনিট অবিরাম করতালি দেওয়ার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

আগামীকালের এ কর্মসূচির উদ্যোক্তা হিসেবে রয়েছেন রাজধানীর মতিঝিল সরকারি স্কুলের একদল প্রাক্তন শিক্ষার্থী, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং ফেসবুক ব্যবহারকারীরা।

আয়োজকরা জানিয়েছেন: করোনাভাইরাসের বিরুদ্ধে ডাক্তার, নার্স, পুলিশ, সেনাবাহিনী, র‌্যাব, প্রশাসন, সাংবাদিকসহ বিভিন্ন পর্যায়ের মানুষ জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছেন। সম্মুখসারির যোদ্ধা এবং শহীদদের সম্মান জানাতে তাদের এ কর্মসূচি।

আয়োজকদের অন্যতম অতিরিক্ত সচিব (অব.) ইকরাম আহমেদ জানিয়েছেন: আমরা মতিঝিল সরকারি স্কুলের একদল প্রাক্তন শিক্ষার্থী, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং ফেসবুক ব্যবহারকারীরা এ কর্মসূচির আয়োজন করেছি। এর মধ্যদিয়ে আমরা আমাদের জীবন বাঁচাতে যারা কাজ করে যাচ্ছি তাদের প্রতি ধন্যবাদ-কৃতজ্ঞতা প্রকাশ করতে যাচ্ছি।

প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু

প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু কর্মসূচি প্রসঙ্গে বলেন: ৭১ সালে শত্রুদের প্রতি আমাদের ধারণা ছিলো। আজ যে শত্রু আমাদের আক্রমণ করেছে, আমরা তাদের দেখতেও পারি না, জানতেও পারছি না; কিভাবে তারা আমাদের আক্রমণটা করছে। সেই শত্রুর মোকাবেলা করছে বিভিন্ন পেশার আমাদের দেশের সম্মুখ সারির যোদ্ধারা।

“সেই সম্মুখ সারির যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে ১২ মে মঙ্গলবার অবিরাম তালির মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করবো।”

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাস
শেয়ারTweetPin

সর্বশেষ

বোম ফাটালেন রোনালদোর বোন, ভাইয়ের অবসর পরিকল্পনা ফাঁস করে দিলেন

জুলাই ৩, ২০২৬

মেসিকে বিশেষ জার্সি উপহার দেবে কেপ ভার্দে

জুলাই ৩, ২০২৬

অস্ট্রিয়াকে বিদায় করে শেষ ষোলোতে স্পেন

জুলাই ৩, ২০২৬

পর্তুগাল নাকি ক্রোয়েশিয়া, কে জিতবে জানাল সুপার কম্পিউটার

জুলাই ২, ২০২৬

যেকোনো বিদেশি হস্তক্ষেপ প্রতিরোধে বাংলাদেশের পাশে চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT