বাংলাদেশ

করোনাভাইরাস: প্রথম দিনে ঢামেকে ৬ ব্যক্তির নমুনা পরীক্ষা

নারায়ণগঞ্জে

বৃহস্পতিবার থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে শুরু হয়েছে করোনাভাইরাস শনাক্তকরণ এবং সেবাদান।

প্রথম দিনে দেশের সর্ববৃহৎ চিকিৎসাসেবা দেওয়া প্রতিষ্ঠানটিতে ৬ জনের শরীরে করোনাভাইরাস আছে কি না- তা পরীক্ষা করা হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এখন থেকে করোনাভাইরাসের লক্ষণ নিয়ে আসা যেকোনো রোগী সরাসরি হাসপাতালে হাজির হয়ে বিনা পয়সায় এই পরীক্ষা করাতে পারবেন।

‘‘তিন থেকে চার ঘণ্টার মধ্যেই করোনাভাইরাস শনাক্তের পরীক্ষার ফলাফল জানা যাবে।’’

বিষয়:করোনাভাইরাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…