বাংলাদেশ

করোনাভাইরাস: পাট মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খুরশীদ আলমের মৃত্যু

চ্যানেল আই অনলাইন সংবাদে পাট মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খুরশীদ আলমের মৃত্যু. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর জন্য খুরশীদ আলমের মৃত্যুর ছবি, বাংলাদেশি সরকারি কর্মকর্তা।. Channel i News – চ্যানেল আই নিউজ

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খুরশীদ আলম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন খুরশীদ আলম শুক্রবার রাত ১২টা ৫০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শনিবার অফিসার্স ক্লাব, ঢাকার এক শোক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

খুরশীদ আলম বিসিএস ৮ম ব্যাচের প্রশাসন ক্যাডারের সদস্য ছিলেন।

শোক বার্তায় অফিসার্স ক্লাবের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

বিষয়:করোনাভাইরাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…