চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: নতুন উপসর্গের কথা জানাল মার্কিন স্বাস্থ্য পর্যবেক্ষক সংস্থা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৩ অপরাহ্ণ ২৮, এপ্রিল ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের সংক্রমণের নতুন কিছু উপসর্গের কথা জানাল মার্কিন শীর্ষস্থানীয় স্বাস্থ্য পর্যবেক্ষক সংস্থা রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)।

স্বাস্থ্য পর্যবেক্ষক সংস্থাটি বলছ করোনার যে উপসর্গগুলোর তালিকা এতদিন জানা গেছে, তার সঙ্গে আরও কিছু উপসর্গ যোগ হয়েছে ।

কোভিড-১৯ আক্রান্তদের সামান্য থেকে গুরুতর অসুস্থতায় একাধিক লক্ষণ থাকে। এই লক্ষণগুলি আক্রান্ত হওয়ার ২ থেকে ১৪ দিনের মধ্যে দেখা দেয় বলে সিডিসি-র ওয়েবসাইটে জানানো হয়েছে।

Banglabid

নতুন উপসর্গগুলোর মধ্যে রয়েছে শীতশীত অনুভূতি, বারেবারে শীতে কাঁপুনি, পেশীর যন্ত্রণা, মাথাব্যথা, স্বাদ ও ঘ্রাণশক্তি হারানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবপেজে তালিকায় করোনার এই উপসর্গগুলো নেই।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবপেজে যে উপসর্গগুলো রয়েছে, সেগুলির মধ্যে রয়েছে জ্বর, শুকনো কাশি, ক্লান্তি, ব্যথা ও যন্ত্রণা, নাক বন্ধ হয়ে যাওয়া, গলা ব্যথা ও ডায়েরিয়া।

যে উপসর্গগুলো সিডিসি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার উভয়েরই ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে, সেগুলি হল জ্বর, কাশি, নিঃশ্বাসের সমস্যা, শ্বাসকষ্ট।

Reneta

সিডিসি বলেছে, উপসর্গের এই তালিকাতেই সমস্ত কিছু অন্তর্ভুক্ত নয়। অন্য কোনও লক্ষণ, যেগুলি গুরুতর ও উদ্বেগজনক, লোকজনকে অবশ্যই সেগুলি চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে হবে।

করোনায় শিশুদের বিরল ও নতুন কিছু উপসর্গ
যুক্তরাজ্যে শিশুদের মধ্যে করোনার বিরল উপসর্গ দেখা দিচ্ছে বলে সতর্ক করেছেন দেশটির চিকিৎসকরা। এর মধ্যে পাকস্থলিতে ব্যথা, বমি ও ডায়রিয়াসহ বেশ কিছু লক্ষণ দেখা দিচ্ছে। তবে কত সংখ্যক শিশুর উপসর্গ দেখা দিচ্ছে তা স্পষ্ট করেননি বিশেষজ্ঞরা।

শিশুদের ত্বকের রং পালটে গিয়ে লাল বর্ণ ধারণ করা ও ফুলে যাওয়া। পায়ের পাতা ও গোড়ালিতে এই ধরণের লাল ফোলা ভাব দেখা দিচ্ছে। মার্চ মাসে ইটালির কিছু বিজ্ঞানীও এই উপসর্গ লক্ষ্য করেন। অনেকটা ফ্রস্টবাইট ধরণের এই উপসর্গের উল্লেখ করেন তারাও।

ত্বক বিশেষজ্ঞরা জানাচ্ছেন যেসব শিশুরা করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে, তাদের পায়ের পাতা ফুলে যাওয়ার ঘটনা ঘটছে। পা লাল হয়ে যাচ্ছে বলেও খবর।

এছাড়াও বেশ কিছু নতুন উপসর্গ সামনে আসছে। চোখ গোলাপি রংয়ের হয়ে যাওয়া ও ব্যথা করা করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ বলে ধরছেন চিকিৎসকরা। প্রত্যেকদিনই নতুন কিছু শিখছেন চিকিৎসকরা, কারণ চরিত্র বদলাচ্ছে করোনাভাইরাস।

গত মাসে আমেরিকার কিছু রোগীর ক্ষেত্রে দেখা যায়, চোখ লাল হয়ে যাওয়া বা ভাইরাল কংজাইটিভাইটিসের মত লক্ষণ। গবেষকরা জানিয়েছেন আক্রান্ত হওয়ার ১৩ দিন মত পরে এই উপসর্গ দেখা দিতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসনতুন উপসর্গ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

বেসরকারি খাতে জ্বালানি আমদানি: অর্থনীতির জন্য আশীর্বাদ নাকি নতুন চ্যালেঞ্জ

আগস্ট ১৬, ২০২৬

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণী, ১২ ঘণ্টা পর বিয়ে

আগস্ট ১৬, ২০২৬
ছবি: কিশোরগঞ্জ যাওয়ার পথে শিশুদের ক্রীড়া সামগ্রী উপহার দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

কিশোরগঞ্জ যাওয়ার পথে শিশুদের ক্রীড়া সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী

আগস্ট ১৬, ২০২৬

ভিডিও কলে টেস্ট জয়ী শান্তদের সাথে কী কথা হল প্রধানমন্ত্রীর

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে শরীরের যেসব অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT