করোনাভাইরাস: দেশে মোট করোনা শনাক্ত রোগী ১২৩১, মৃতের সংখ্যা ৫০
চ্যানেল আই অনলাইন এর জন্য প্রস্তুত, একজন বাংলাদেশি নেতা ভিডিও কনফারেন্সে বক্তব্য দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হিসেবে আরও ২১৯ জনের কোভিড-১৯ এর উপস্থিতি শনাক্ত হয়েছে। ফলে মোট আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২৩১ জনে। শনাক্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৪ জনের। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে। সুস্থ হয়েছে আরও ৭ জন। ফলে মোট সুস্থ হয়েছেন ৪৯জন। বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






