চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: ঢাকা শহরকে সম্পূর্ণ লকডাউন চেয়ে রিট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০১ অপরাহ্ণ ১১, জুন ২০২০
- সেমি লিড, আদালত
A A

ঢাকা শহরকে সম্পূর্ণ লকডাউন ঘোষণা চেয়ে ভার্চুয়াল হাইকোর্টে একটি রিট করা হয়েছে।

অ্যাডভোকেট মো: মাহবুবুল ইসলামের পক্ষে জনস্বার্থে করা এই রিটটি বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের হাইকোর্ট বেঞ্চে দাখিল করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরশেদ।

এই রিটে রোগীদের চিকিৎসার জন্য পর্যাপ্ত ‘হাই ফ্লো নাসাল অক্সিজেন ক্যানুলা’ সংগ্রহের আরেকটি নির্দেশনা চাওয়া হয়েছে।

রিটে বলা হয়েছে: মহামারি করোনাভাইরাস এর ব্যাপক সংক্রমণে ঢাকা শহরে হাজার হাজার রোগী শনাক্ত হচ্ছে। এছাড়া ইতিমধ্যে দেশে ১ হাজারের অধিক মানুষ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। সরকার গত ১৮ এপ্রিল প্রফেসর মো: শহিদুল্লাহকে সভাপতি করে ১৭ সদস্যের একটি জাতীয় টেকনিক্যাল বিশেষজ্ঞ কমিটি গঠন করেন। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় ওই কমিটি গত ৮ জুন এক সভায় কিছু সিদ্বান্ত গ্রহণ করেন সে সব সিদ্ধান্ত কার্যকরী করার সুপারিশ করেন। সিদ্ধান্ত ও সুপারিশগুলো হচ্ছে:

১) ঢাকা শহরকে কড়াকড়ভিাবে সর্ম্পূণ ‘লকডাউন’ করতে হব। তা না হলে মৃত্যু মেনে নিতে হবে। আর ‘এলাকা ভিত্তিক লকডাউন’ কোনো সুফল বয়ে আনবে না। আর হলুদ জোন, লাল জোন মিলেমিশে আছে। তাই ‘ঢাকাকে পুরোপুরি লকডাউন করতেই হবে।

২) বারবার পরামর্শ ও তাগিদ দেওয়ার পরেও জীবন বাঁচানোর প্রয়োজনীয় একটি চিকিৎসা কৌশল ‘হাই ফ্লো নাসাল অক্সিজেন ক্যানুলা’ ব্যবস্থা নিশ্চিত করা হয়নি। তাই দ্রুত এবং সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে এই অক্সিজেন ক্যানোলার যোগার নিশ্চিত করতে হবে।

Reneta

৩) চিকিৎসকরা মারা যাচ্ছেন এবং সংক্রমিত হচ্ছেন। তাদের চিকিৎসা-সুরক্ষা নিশ্চিত না হলে স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়বে। সুতরাং কোভিড-১৯ সংক্রমিত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের যথাযথ চিকিৎসার জন্য অক্সিজেন সরবরাহের সার্বিক সুবিধাসহ আলাদা হাসপাতালের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

তাই এই রিটে জাতীয় টেকনিক্যাল বিশেষজ্ঞ কমিটির সুপারিশ অনুযায়ী ঢাকা শহরকে লকডাউন ঘোষণা করা এবং হাই ফ্লো নাসাল অক্সিজেন ক্যানুলা বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছে।

মন্ত্রী পরিষদ সচিব, স্বাস্থ্য সচিব, অর্থ ও প্রধানমন্ত্রীর সচিবলায়ের সচিব, ডিজি হেলথ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিঃ সচিব (হাসপাতাল), অতিঃ সচিব (প্রশাসন), পুলিশ কমিশনার, র‍্যাবের ডিজি ও ঢাকার দুই সিটি কর্পোরেশনের মেয়রদের এই রিটে বিবাদি করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসঢাকা শহর
শেয়ারTweetPin

সর্বশেষ

টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কায় ৪ জনের মৃত্যু

জুন ৯, ২০২৬

হাওয়া থেকে অ্যানি— আলোচনায় তুষির রূপান্তর

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়ার আন্তর্জাতিক শান্তি সম্মেলনে অংশ নিতে নির্বাচিত বাংলাদেশের ৬ শিক্ষার্থী

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তনু হত্যা: প্রধান ২ সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জঙ্গল সলিমপুরে ১০ কিলোমিটার সড়ক নির্মাণ শুরু

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT