জনপদ

করোনাভাইরাস: ঢাকার কেরানীগঞ্জে চলাচল সীমিত ঘোষণা

কেরানীগঞ্জ মডেল টাউন এলাকা, করোনাভাইরাস পরিস্থিতিতে চলাচল সীমিত. Channel i News - চ্যানেল আই নিউজ

কেরানীগঞ্জ মডেল টাউন এলাকায় করোনাভাইরাসের কারণে চলাচল সীমিত ঘোষণা করা হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকার কেরানীগঞ্জে করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় সংক্রমণ প্রতিরোধে জনসাধারণের চলাচল সীমিত/নিয়ন্ত্রণ ঘোষণা করা হয়েছে।

কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর ক্ষমতাবলে নিয়ন্ত্রণ আরোপ করেন।

রোববার কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অমিত দেব নাথ স্বাক্ষরিত দু’টি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এছাড়া জিনজিরা ডায়াগনস্টিক সেন্টার ও ইবনে সিনা ডায়াগনেন্টিক সেন্টার, কেরানীগঞ্জ শাখাকে পরবর্তী ঘোষণা না নেয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

একইসঙ্গে ওই প্রতিষ্ঠান দু’টির সব কর্মকর্তা ও কর্মচারীকে আগামী ১৪ দিন হােম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেরানীগঞ্জ মডেল টাউন ও জিনজিরা আবাসিক এলাকায় একজন ব্যক্তির দেহে করোনাভাইরাস এর উপস্থিতি শনাক্ত হয়েছে।

এমন প্রেক্ষাপটে কেরানীগঞ্জ মডেল টাউন, জিনজিরা আবাসিক এলাকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় সংক্রামক রােগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মল) আইন ২০১৮ কার্যকর করতে স্থানীয় প্রশাসনকে সর্বাত্মক সহায়তা করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরােধ করেন উপজেলা নির্বাহী অফিসার।

বিষয়:করোনা মোকবিলায় করোনাভাইরা করোনাভাইরাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…